ব্যাংককে দাদা-দাদিকে হত্যার পর স্কুলে বন্দুক হামলা, নিহত আট

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ আগস্ট) ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার ডেবসিরিন ননথাবুরি স্কুল-এ এ হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

School shooter, 14, 'kills 8 after opening fire on students and gunning  down grandparents' in Thailand

প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ১৪ বছর বয়সী নবম শ্রেণির এক শিক্ষার্থী। হামলার আগে সে নিজ বাড়িতে তার দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। পরে দাদার লাইসেন্সধারী পিস্তল নিয়ে স্কুলে গিয়ে অন্তত ২৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শিক্ষক ও শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। হামলার পর সে নিজেকে গুলি করে। পরে হাসপাতালে তারও মৃত্যু হয়।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত ২২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক ও স্বজনদের সহায়তায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদেরও মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনও তদন্তাধীন। তবে স্থানীয় গণমাধ্যম ও সহপাঠীদের বরাতে জানা গেছে, অভিযুক্ত কিশোরটি অস্ত্রের প্রতি আগ্রহী ছিল এবং স্কুলে বুলিংয়ের শিকার হতো। যদিও এ তথ্যের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

এটি ২০২৬ সালে থাইল্যান্ডের দ্বিতীয় স্কুলে বন্দুক হামলার ঘটনা। ২০২২ সালে দেশটির একটি শিশু দিবাযত্ন কেন্দ্রে ভয়াবহ বন্দুক ও ছুরি হামলায় ৩৬ জন নিহত হওয়ার পর অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার উদ্যোগ নেওয়া হলেও সাম্প্রতিক এ হামলার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

আরবিএস
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে দুই কিশোর বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলায় মসজিদের বাইরে থাকা একজন নিরাপত্তা কর্মীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।...
ব্ল্যাঞ্চ বলেন, এটা স্পষ্ট যে, সে (সন্দেহভাজন হামলাকারী) প্রকৃতপক্ষে প্রশাসনে কর্মরত ব্যক্তিদের, সম্ভবত প্রেসিডেন্টসহ বাকিদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যেই এসেছিলেন। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হিলটন হোটেলে হোয়াইট হাউসে কাজ করা সাংবাদিকদের সংগঠন- হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন' ডিনারে সিক্রেট সার্ভিস এজেন্টের ওপর হামলার ঘটনা আমেরিকার রাজনৈতিক নেতাদের...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর