সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে পাঁচ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ।  

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ডের কদমরসূল এলাকার 'ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে' এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সকালে ওই ইয়ার্ডে কাটার জন্য রাখা একটি পুরোনো জাহাজে 'হাউজ কিপিং' অর্থাৎ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন একদল শ্রমিক। কাজ করার সময় হঠাৎ জাহাজের একটি গোপন ট্যাংক থেকে তীব্র ও বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে সহকর্মীদের উদ্ধার করতে এগিয়ে যান পাশের অন্য শ্রমিকরা।

কিন্তু গ্যাসের তীব্রতায় মুহূর্তের মধ্যেই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং ইয়ার্ডের ভেতরেই অজ্ঞান হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজে তারা মারা গেছেন। আহত আছেন কয়েকজন।

আরবিএস
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শরতের আগমনী বার্তা পেতেই কাশ্মীরের উপত্যকাজুড়ে ছড়িয়ে পড়ে কাঠের হাতুড়ির ছন্দময় টুকটাক শব্দ আর মচমচে মশলা দেয়া খাসির মাংসের স্বর্গীয় সুবাস! বিয়ের উৎসবে অতিথিদের আপ্যায়ন করতে কাশ্মীরি কারিগররা ব্যস্ত...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর