জোয়ারে রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত, ভাটায় নামছে পানি

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

স্থল নিম্নচাপের প্রভাবে দুপুরের জোয়ারে পটুয়াখালীর রাঙ্গাবালীর নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানি বেড়েছে। এতে আগুনমুখা নদীর পানি বেড়ে চালিতাবুনিয়া ইউনিয়নের দীর্ঘদিন ধরে ভেঙে থাকা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে কয়েকটি গ্রাম ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে ভাটায় আবার পানি নামতে শুরু করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরের জোয়ারে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া, বিবির হাওলা, পোলঘাটসহ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভেঙে থাকা বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে। কোথাও কোথাও সড়ক উপচেও পানি ঢুকে পড়ে। তবে ভাটা শুরু হলে পানি আবার নেমে যাচ্ছে।

এদিকে, স্থল নিম্নচাপের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাঙ্গাবালীতে। সকাল থেকে ছিল রোদেলা আকাশ। তবে গভীর সাগর উত্তাল থাকায় সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, স্থল নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

আরবিএস
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর