সরকারের কারণে নয়, জ্বালানি সঙ্কট মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে: রিজভী

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

দেশে চলমান গ্যাস ও জ্বালানি সঙ্কটের কারণ সরকারের কোনো ব্যর্থতা নয়, বরং মধ্যপ্রাচ্য যুদ্ধের আন্তর্জাতিক প্রভাবই এর মূল কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  

রোববার (২৩ আগস্ট) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে দোয়া প্রার্থনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে সঙ্গে নিয়ে তিনি মাজারে শ্রদ্ধা জানাতে যান।  

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী জানান, মহেশখালীতে ভাসমান টার্মিনালের যান্ত্রিক ত্রুটি ইতিমধ্যেই ঠিক করা হয়েছে। এর ফলে শিল্প ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বেড়েছে এবং সারাদেশে লোডশেডিংয়ের পরিমাণও কমে এসেছে।  

দেশে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বর্তমান সরকারের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে উঠে দেশের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে জহির উদ্দিন স্বপন নিজের সর্বোচ্চ মেধা ও চেষ্টা বিলিয়ে দেবেন।

একাত্তর/এসি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
ইরান বনাম সৌদি আরব সংঘাতের নতুন ও বিপজ্জনক ফ্রন্টে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা! মাত্র চারদিনের ব্যবধানে আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের ব্যস্ততম ‘কিং...
সৌদি আরবের অন্যতম প্রধান ও ব্যস্ততম পরিবহন কেন্দ্র রাজধানী রিয়াদের ‘কিং খালিদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আবারও এক ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর