বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে আবদুর রহমান খান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত এবং উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আবদুর রহমান খানের ভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতক্রমে তাকে এই পদে পদোয়ন করা হয়েছে।

অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য বিস্তারিত শর্তাবলী উভয় পক্ষের চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

বিশ্বব্যাংকের পরিচালনা কাঠামোয় বিভিন্ন সদস্য দেশের সমন্বয়ে একাধিক ‘কনস্টিটিউয়েন্সি’ গঠিত হয়, যার প্রতিনিধিত্ব করেন সংশ্লিষ্ট দেশের নির্বাহী পরিচালকরা। সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ, উন্নয়ন অগ্রাধিকার এবং মূল নীতিগুলো বিশ্বব্যাংকের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরাই এদের প্রধান কাজ।

নতুন এই পদে আবদুর রহমান খান বিশ্বব্যাংকের ঋণ অনুমোদন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন অগ্রাধিকারগুলো আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে উপস্থাপন করবেন।

কর্মজীবনের প্রেক্ষাপট: বিসিএস কর ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তাঁর স্বাভাবিক চাকরির মেয়াদ পূর্ণ হয়।

একাত্তর/এআরএস
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর