বরগুনার বসতঘরে মিললো বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদে অবমুক্ত করা হয়।

সংগঠনটির তথ্যমতে, বরগুনা জেলায় এ প্রজাতির সাপ উদ্ধারের এটিই প্রথম রেকর্ড। পুরো বরিশাল বিভাগেই অত্যন্ত বিরল এই সাপটি এর আগে কেবল পিরোজপুর জেলায় দেখার রেকর্ড ছিল।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। তালতলী উপজেলার ফকিরহাট বাজার এলাকার এক বসতঘরে সাপটি দেখতে পেয়ে গৃহবাসীরা আতঙ্কিত না হয়ে এএলপির হটলাইন নম্বরে যোগাযোগ করেন। খবর পেয়ে সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক কাওসার ওরফে হৃদয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে বিষধর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।


সাপটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করে এএলপির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বড় কৃষ্ণকালাচ মূলত নিশাচর ও অত্যন্ত প্রাণঘাতী বিষধর সাপ। এরা দিনের বেলা নিষ্ক্রিয় থাকলেও রাতে খাবারের সন্ধানে বের হয়। অন্য ছোট সাপ শিকার করাই এদের প্রধান খাদ্য অভ্যাস।

পরিবেশ সুরক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরে আসাদুল্লাহ হাসান মুসা আরও বলেন, কোনো সাপ দেখলে আতঙ্কিত হয়ে তা মেরে ফেলা অনুচিত। নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দিলে মানুষ ও বন্যপ্রাণী, উভয়ের নিরাপত্তাই নিশ্চিত হয়।

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০১৯ সাল থেকে পটুয়াখালীসহ সমগ্র বরিশাল বিভাগে সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে 'অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী'।

একাত্তর/এআরএস
বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর