শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না আইনই নির্ধারণ করবে: মন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ সংক্রান্ত পাইলট প্রকল্পের সমঝোতা চুক্তিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, বিচারাঙ্গনে প্রধান বিচারপতির বেঞ্চ ছেড়ে যাওয়ার যে বিষয়টি ঘটেছিলো, তা ইতিমধ্যে নিরসন হয়েছে।

আইনমন্ত্রী বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মামলার জট কমাতে ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশনের ফলে অনেক এলাকায় মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে। উদাহরণস্বরূপ, মানিকগঞ্জে প্রায় ৫০ শতাংশ মামলা নিষ্পত্তি করা গেছে। 

তিনি আরও উল্লেখ করেন, ঝিনাইদহে মাদকের ক্ষেত্রে ডোপ টেস্টের বাধ্যবাধকতা চালু করায় সংশ্লিষ্ট অপরাধ ও মামলার জটিলতা অনেকাংশে কমে এসেছে।

ডিজিটাল পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধনের বিষয়ে মন্ত্রী বলেন, ব্র্যাকের সঙ্গে চুক্তি হওয়া এই প্রকল্পের আওতায় শিগগিরই ১০টি জেলার ১০টি উপজেলায় পাইলটিং কার্যক্রম শুরু হবে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু হলে বাল্যবিয়া ও বহুবিবাহ কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে। সরকার বিচার বিভাগকে ব্যবহার করে সর্বস্তরের মানুষের অধিকার সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

একাত্তর/এসি
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তিভবনে’ আচমকা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত প্রায় ১০টার দিকে একদল যুবক কার্যালয়টিতে হামলা চালায় বলে অভিযোগ...
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
জানাজা পড়া ও লাশ দাফন প্রত্যেক মানুষের ন্যূনতম মৌলিক, মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী...
মন্ত্রিসভার পূর্ববর্তী সিদ্ধান্তের আলোকেই ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার এই নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে গেজেট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর