অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, কনস্টেবলসহ গ্রেপ্তার দুই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ মামলায় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কনস্টেবল জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। স্বর্ণ আত্মসাতের অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে। গ্রেপ্তার আরেক ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলমপুরের মোহাম্মদ আলী।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, গত ৮ আগস্ট বেলা ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠে জাকির হোসেন ও মোহাম্মদ আলীসহ আরও একজনের বিরুদ্ধে। পরে শনিবার সদর থানায় তাদের তিনজনের নামে মামলা দায়ের করা হয়। 

খোয়া যাওয়া স্বর্ণের মালিক ও রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী নিঝুম মামলাটি দায়ের করেন। এরপর রাতেই জাকির ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকী স্বর্ণ উদ্ধারেও তৎপরতা শুরু করেছে পুলিশ।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, রাজশাহী থেকে ৪০ ভরি গলানো স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। স্বর্ণগুলো ভারতে পাচার করা হতো বলে ধারণা পুলিশের।

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর