দূরপাল্লার বাস ও গণপরিবহনে নতুন ভাড়া কত দাঁড়ালো

বাড়লো বাসের ভাড়া

 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পর দেশের পরিবহন খাতে ডিজেলচালিত সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে, দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়তি ভাড়া যুক্ত হচ্ছে।

বনানীতে বিআরটিএ কার্যালয়ে পরিবহনমালিক-শ্রমিক নেতাদের সাথে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিআরটিএ সূত্র নিশ্চিত করেছে, বাড়তি ভাড়া শুধু ডিজেলচালিত সাধারণ বাসের জন্যই প্রযোজ্য হবে; সরকার এসি বাস কিংবা ট্রাক-কাভার্ডভ্যানের ভাড়া নির্ধারণ করে না বলে সেসব যানবাহনে এই নতুন হার সরাসরি প্রযোজ্য হচ্ছে না।

সাধারণত, ডিজেলের দাম লিটারে এক টাকা বাড়লে কিলোমিটারে বাসের ভাড়া এক পয়সা বাড়ে। সম্প্রতি সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করায় বিআরটিএ কিলোমিটার প্রতি ২০ পয়সা ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছিল, তবে সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করে।

ছবি: সংগৃহীত
নতুন সমন্বয় অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বড় বাসের বর্তমান কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৯ পয়সা হচ্ছে। একইভাবে দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সার পরিবর্তে ভাড়া গুণতে হবে ২ টাকা ৪০ পয়সা। তবে, যাত্রীদের আরামের জন্য যেসব দূরপাল্লার বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০টিতে আনা হয়েছে, সেখানে আসনপ্রতি ভাড়ার পরিমাণ তুলনামূলক আরও বেশি বৃদ্ধি পাবে।

সরকারের পক্ষ থেকে দূরপাল্লা ও শহরের প্রতিটি রুটের দূরত্ব অনুযায়ী পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশের জন্য দু-একদিন সময় চাওয়া হলেও, বিআরটিএর অফিসিয়াল তালিকার তোয়াক্কা না করেই রাজধানীর গাবতলী, সায়েন্সল্যাব, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনাল থেকে চলাচলকারী পরিবহনগুলো ইতোমধ্যেই ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায় শুরু করে দিয়েছে বলে অভিযোগ আসছে।

 

একাত্তর/এআরএস
চলতি নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই মাস জুড়ে আগের নির্ধারিত দর অনুযায়ীই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রি হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর