চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি চার শতাংশ হতে পারে: এডিবি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম

চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসার পাশাপাশি ভোগ ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশায় এ প্রবৃদ্ধির আভাস দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)-সেপ্টেম্বর ২০২৬’ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটায় সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরের শেষ প্রান্তে এসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কিছুটা মন্থর হয়ে পড়েছিলো। তবে এ প্রভাব দীর্ঘস্থায়ী হবে না বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে এগোচ্ছে। তবে বহিরাগত ধাক্কা ও অভ্যন্তরীণ নানা সীমাবদ্ধতার কারণে এই পুনরুদ্ধার এখনও কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং আরও শক্তিশালী ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধির জন্য সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, আর্থিক খাত, জ্বালানি নিরাপত্তা এবং ব্যবসায়িক পরিবেশে কাঠামোগত সংস্কার ত্বরান্বিত করার এটাই উপযুক্ত সময়। এসব সংস্কারের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এডিবি বাংলাদেশের পাশে থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, পূর্ববর্তী ২০২৪-২০২৫ অর্থবছরের ১০ শতাংশ মূল্যস্ফীতি কমে ২০২৫-২০২৬ অর্থবছরে ৮.৭ শতাংশে নেমেছিলো। তবে চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে এটি আবারও বেড়ে ৯ শতাংশে পৌঁছাতে পারে।

জ্বালানি সঙ্কট, উচ্চ উৎপাদন ও পরিবহন ব্যয়, সম্ভাব্য জাহাজ চলাচলে বাধা, খাদ্যমূল্যের ওপর ‘এল নিনো’র বিলম্বিত প্রভাব এবং মুদ্রানীতি ধীরে ধীরে শিথিল করার কারণে মূল্যস্ফীতি উচ্চপর্যায়েই থাকবে বলে মনে করে এডিবি।

আমদানি প্রবৃদ্ধি রপ্তানিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কারণে চলতি অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি জিডিপির ০.৬ শতাংশে পৌঁছাতে পারে, যা আগের অর্থবছরে ছিল ০.৩ শতাংশ। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও রেমিট্যান্স বা প্রবাসী আয় স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। শক্তিশালী রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের বহিঃখাতকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। তবে তা নির্ভর করবে পর্যাপ্ত আর্থিক প্রবাহ, নমনীয় বিনিময় হার ও সুচিন্তিত সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর।

এডিবি জানিয়েছে, চলতি অর্থবছরে সেবা ও কৃষি খাত প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে। রেমিট্যান্সপ্রবাহের কারণে ব্যক্তিগত ভোগ বাড়লেও উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা চাপে থাকবে। অন্যদেক, চড়া ঋণের সুদ, ঋণের সীমিত প্রাপ্যতা, জ্বালানি সঙ্কট ও দুর্বল বৈশ্বিক চাহিদার কারণে শিল্প ও বিনিয়োগ খাত বাধাগ্রস্ত হতে পারে।

এছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত, তেলের দাম বৃদ্ধি, ব্যাংকিং খাতের ওপর চাপ, রাজস্ব সংস্কার বাস্তবায়নে বিলম্ব, জলবায়ুজনিত অভিঘাত এবং প্রধান রপ্তানি বাজারগুলোতে মন্দা ব্যবসাকে অর্থনৈতিক পূর্বাভাসের ক্ষেত্রে অন্যতম প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত অর্থনৈতিক ও আর্থিক প্রভাব মোকাবিলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য একটি সমন্বিত আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক...
২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ।
বিগত সরকারের সময়ে হওয়া অর্থিকখাতের দুর্নীতির দায় ওয়ার্ল্ড ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর