অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ!

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে তৈরি হয়েছে দীর্ঘ ছুটির এক দারুণ সুযোগ। সরকারি নির্ধারিত ছুটির পাশাপাশি ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির সরকারি চাকরিজীবীরা টানা সাত দিন পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। তবে প্রাতিষ্ঠানিক নিয়ম ও শর্ত সাপেক্ষে এই দীর্ঘ ছুটির সুবিধা শুধু নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য হবে।

সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরদিন, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর সাধারণ ছুটি। অর্থাৎ, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে সবার জন্য বরাদ্দকৃত মূল ছুটি থাকছে মোট দুই দিন।

তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধ হিসেবে রয়েছে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি। তারা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমীর ঐচ্ছিক ছুটি গ্রহণ করতে পারবেন।

যেভাবে মিলবে টানা ৭ দিনের ছুটি: সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীরা যদি ১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি যুক্ত করেন, তবে শুরুতেই তাঁদের টানা চার দিনের ছুটি নিশ্চিত হয়।

এর সঙ্গে যদি কেউ পরবর্তী কর্মদিবস অর্থাৎ ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের অতিরিক্ত নৈমিত্তিক ছুটি অনুমোদন করিয়ে নিতে পারেন, তবে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন কর্মক্ষেত্র থেকে ছুটির স্বাদ নিতে পারবেন তাঁরা।

তবে জনপ্রশাসন সূত্রের বরাতে স্পষ্ট করা হয়েছে যে, এই দীর্ঘ ছুটির সমীকরণটি মূলত সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের ঐচ্ছিক ছুটির বিধিমালার ওপর নির্ভরশীল। তাই সাধারণ বা অন্য ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য এত দীর্ঘ ছুটির সুযোগ থাকছে না।

 

 

একাত্তর/এআরএস
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
আগামী বছর ২৮ দিন ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা। যদিও এর মধ্যে ১১ দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। এই ২৮ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২০২৬ সালে ছুটির প্রজ্ঞাপনে এমন...
এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, চলতি বছরের মতো আগামী বছরের ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি থাকছে।
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর