সামরিক সরঞ্জাম মাটির নিচের সুরক্ষিত ঘাটিতে সরাচ্ছে ইরান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসনের মুখে নিজেদের সর্বাধুনিক প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক সুরক্ষাকে নিশ্চিত করতে এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে তেহরান। দেশের কৌশলগত সব সামরিক ক্ষমতা, মিসাইল প্রযুক্তি ও অস্ত্রাগারের বড় একটি অংশকে ভূগর্ভস্থ গোপন সুরক্ষিত অবকাঠামো ও মাটির নিচের সুবিশাল সুড়ঙ্গে স্থানান্তর করা হয়েছে বলে শনিবার নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক।

এই দূরদর্শী পদক্ষেপের ফলেই ইরানি অস্ত্র উৎপাদনের ক্ষমতা ও প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করে দেয়ার জন্য তেল আবিব-ওয়াশিংটনের নেয়া সুনির্দিষ্ট হিসাব-নিকাশ সম্পূর্ণ নস্যাৎ হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

চলমান এই উত্তপ্ত সামরিক সংঘাতের নেপথ্য কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্রিফিংয়ে তালাই-নিক জানান, ইরানকে দুর্বল করার দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক উদ্দেশ্য, পারস্য উপসাগর ও কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ হরমুজের জোগান নিয়ন্ত্রণ এবং খনিজ শক্তির ওপর অধিপত্য বিস্তার করাই হলো পশ্চিমাদের মূল লক্ষ্য।

তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক যৌথ আগ্রাসনে আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র শক্তি, আঞ্চলিক প্রভাব এবং নৌবাহিনীর মূল স্তম্ভগুলোকে একবারে গুড়িয়ে দেওয়া। কিন্তু আগ্রাসনকারীরা তাদের মূল সামরিক লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে; উল্টো ইরানি প্রতিরক্ষার অদম্য বাধার সামনে পড়ে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের।

ইরানি প্রতিরক্ষা মুখপাত্র স্পষ্ট ভাষায় সতর্ক করে জানান, শত্রুপক্ষের সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দিয়ে তেহরান কেবল সামরিক শক্তিই বাড়ায়নি, বরং নিজেদের মাটির ভেতরের গোপন ঘাঁটিতে সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়ে সার্বিক প্রতিরোধ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

মাটির ওপরের দৃশ্যমান ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে তেহরানকে পঙ্গু করে দেয়ার যে নীলকশ তৈরি করা হয়েছিল, ভূগর্ভস্থ অবকাঠামোর কারণে তা এখন ব্যর্থতায় পর্যবসিত। দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও সামরিক প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় সহনশীলতা বজায় রাখা অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি।

তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

একাত্তর/এআরএস
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিবিএস’কে দেওয়া...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী নিয়ে সংকট চরম রূপ নেয়ার মধ্যেই এক নজিরবিহীন ও উসকানিমূলক কাণ্ড ঘটিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর