রিয়াদের বিমানবন্দর চালুর অগ্রগতি নেই, নতুন সূচি নিয়ে যা জানা গেলো

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত একাধিক ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (১১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরটির সার্বিক কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত তিনটা পর্যন্ত বর্ধিত করেছে।

বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১ ও ১২ অক্টোবরের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের দুটি মূল ফ্লাইট স্থগিত করা হয়েছে। স্থাগিত হওয়া ফ্লাইট দুটি হলো—বিজি৩৩৯ ও বিজি৩৪০।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুনর্নির্ধারিত ফ্লাইট ও নতুন সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় সবাইকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে রিয়াদগামী সাতটি ফ্লাইট বাতিল করা হয়। ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনশর বেশি মানুষ।

একাত্তর/এসি
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫২ একটি ফ্লাইট শারজাহ থেকে ঢাকামুখী যাত্রীরা প্রায় ৬ ঘণ্টা ধরে বিমানের ভেতরেই আটকে ছিলেন।
২৪৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়ান। বেশ কিছুটা পথ এগিয়েও আসে। হঠাৎ করেই ককপিটের জানালার কাচে ফাটল ধরা পড়ে।
বাংলাদেশ বিমান সিট ফাঁকা রেখে ওড়ে, এমন অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর