‘ভয়ে রাতে ঘুম হচ্ছে না সিইসি জ্ঞানেশ কুমারের’

পদযাত্রায় রাহুলের তোপ

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল। সোমবার দিল্লিতে হাজার হাজার সমর্থকের সমাবেশে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোজা আক্রমণ হানেন নির্বাচন কমিশনারের ওপর।

খোঁচা দিয়ে রাহুল বলেন, ভোটার তালিকা কারচুপির অভিযোগে আমাদের এই বিশাল আন্দোলন দেখে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চরম আতঙ্কে আছেন, তাঁর রাতের ঘুম উবে গেছে!

ভোটের তালিকা সংশোধনের নামে হাজার হাজার নাম গায়েবের প্রতিবাদে চলা এই আন্দোলনের মধ্যেই রাহুল ঘোষণা করেন, আজ সন্ধ্যার মধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এক আনুষ্ঠানিক রিট পিটিশন বা আবেদন দাখিল করা হবে। একই সাথে দিল্লির বারখাম্বা রোড থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত সুপ্রিম কোর্ট অভিমুখে বিশাল পদযাত্রার ডাক দেন তিনি। সাধারণ মানুষকে হাতে 'জাতীয় পতাকা' নিয়ে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানিয়ে এই আন্দোলনকে জনমানুষের স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক লড়াইয়ে রূপ দেওয়ার নতুন কৌশল নিয়েছে বিরোধী শিবির।

সমাবেশে বক্তব্য রাখার সময় দিল্লির পুলিশি দমনপীড়ন নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, হয়তো আপনাদের মনে হতে পারে পুলিশ আমাদের পেটানোয় লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনি ক্লান্ত হলে পুলিশও লাঠি চালাতে চালাতে ক্লান্ত! পুলিশের অন্তত ৫০ শতাংশ কর্মী আন্দোলনকারীদের কানে কানে বলছেন যে আমরা যা করছি তা একদম ঠিক। পুলিশও এখন নিজেদের মধ্যে প্রশ্ন তুলছে, ‘আমরা কেন জ্ঞানেশ কুমারের মতো চোরকে পাহারা দিতে যাব?’

এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদী সরকারের ভেতরের খবর ফাঁসের হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেন, আমি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলে দিতে চাই, তাঁর নিজের সরকারের ভেতরে থাকা অন্তত ২০০ জন উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গোপন সব তথ্য আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন।

টানা চার দিন ধরে চলা এই প্রতিবাদকে সিজিপির তরুণদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত করে রাহুল বার্তা দেন, সব প্রতিবাদই এখন এক। ভারত আজ রাজপথে নেমেছে। আপনি যেই হন না কেন, সংবিধান বাঁচাতে এলে আমরা আপনার পাশে আছি। দিনের পর দিন, সপ্তাহ বা বছর পার হলেও জ্ঞানেশের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছপা না হওয়ার সংকল্প ব্যক্ত করেছেন বিরোধী নেতারা।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’ ও ভোটার তালিকা সংশোধনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজপথে নামলো পুরো বিরোধী শিবির। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিরোধী ইন্ডিয়া...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল দেশটির রাজধানী দিল্লি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির প্রতিবাদে সোমবার দিল্লিতে রাজপথ ও আইনি লড়াই...
ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক প্রতিবাদের স্থান যন্তর মন্তরে আর দেখা মিলবে না কোনো রাজনৈতিক ব্যানার, মাইকের গর্জন কিংবা স্লোগানের আওয়াজ! হাই-সিকিউরিটি জোন হিসেবে পরিচিত...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা উত্তাল রাজনীতির আবহেই দেশের বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে চরম ধাক্কা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কংগ্রেস সভাপতি...
দখল, দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের স্তূপে হারিয়ে যেতে বসা আদি বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক প্রবৃত্তি ও জীবনসত্তা ফিরিয়ে আনতে শুরু হয়েছে বৃহৎ যৌথ উচ্ছেদ অভিযান। হাইকোর্টের সরাসরি নির্দেশনার পর সোমবার (১২...
বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনের মামলায় আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ও রক্তক্ষয়ী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর চরম নিরাপত্তার ঝুঁকিতে থমথমে রূপ নিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। শনিবার ও রোববারের প্রাণঘাতী হামলার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর