দিল্লির যন্তর মন্তরে নিষেধাজ্ঞা, সরকারকে সুপ্রিমকোর্টের নোটিশ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক 'যন্তর মন্তর' আন্দোলনের নির্দিষ্ট স্থান হিসেবে তার পরিচয় হারিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যন্তর মন্তরকে বিক্ষোভের তালিকা থেকে বাদ দেয়ার এই সিদ্ধান্ত নিয়ে এখন জোর চর্চা চলছে।

সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার ও দিল্লি পুলিশের কাছে এবার স্পষ্ট জবাব তলব করেছে শীর্ষ আদালত।

বৃহস্পতিবার শুনানি নেয়ার পর সুপ্রিম কোর্ট জানান, কেন্দ্র ও দিল্লি পুলিশকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। আদালত থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়, তাদের আগে জবাবটা দিতে দিন। সেই জবাবে সন্তুষ্ট হতে না পারলে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, একটি বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতেই যন্তর মন্তরকে আন্দোলনের স্থান হিসেবে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১১ অক্টোবর দিল্লি পুলিশ এক নির্দেশনায় আন্দোলনের বিকল্প স্থান হিসেবে রামলীলা ময়দান, বুড়াড়ি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানের কথা উল্লেখ করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই তিন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য খুব শিগগিরই আলাদা কার্যপ্রণালী বিধি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করা হবে।

বর্তমান ব্যবস্থাপনায় রামলীলা ময়দানে কর্মসূচি পালনের অনুমতি দেয় দিল্লি পৌরসভা (এমসিডি)। আর সিবিডি ময়দান ও বুড়াড়ি ময়দান পড়ে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে। তবে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির জন্য ডিডিএ কীভাবে জমি বরাদ্দ দেবে, সেই সংক্রান্ত নিয়মকানুন এখনও চূড়ান্ত করা হয়নি।

শতাব্দীরও বেশি সময় ধরে রামলীলা ময়দানে নানা রাজনৈতিক সভা-সমাবেশ হলেও বুড়াড়ি বা সিবিডি ময়দানে দীর্ঘদিন ধরে এমন কোনো বড় আয়োজনের নজির নেই। অন্যদিকে, শহরের একদম কেন্দ্রস্থলে হওয়ায় যেকোনো আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠত যন্তর মন্তর।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে 'ভোট চুরি'র অভিযোগ-  নানা ইস্যুতে একের পর এক প্রতিবাদের সাক্ষী থেকেছে এই চত্বর। এমন এক সময়ে যন্তর মন্তর থেকে আন্দোলন সরিয়ে দেওয়ার প্রশাসনিক পদক্ষেপ নাগরিক অধিকার ও প্রতিবাদের জায়গা সংকুচিত হওয়া নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল দেশটির রাজধানী দিল্লি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির প্রতিবাদে সোমবার দিল্লিতে রাজপথ ও আইনি লড়াই...
ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক প্রতিবাদের স্থান যন্তর মন্তরে আর দেখা মিলবে না কোনো রাজনৈতিক ব্যানার, মাইকের গর্জন কিংবা স্লোগানের আওয়াজ! হাই-সিকিউরিটি জোন হিসেবে পরিচিত...
দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের ৯টা-৫টার বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর