স্বপ্নভঙ্গ বাংলাদেশের, এক গোলে জিতে প্রথমবার ফাইনালে পাকিস্তান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আব্দুল সামাদের করা গোলে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে দলটি। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।

২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ঘরের মাঠে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রায় ৬৪ শতাংশ সময় বল ছিল বাংলাদেশের খেলোয়াড়দের পায়ে। কয়েকবার গোলের সুযোগও তৈরি করেছিল তারা। তবে আক্রমণগুলো শেষ পর্যন্ত জালে বল জড়াতে পারেনি।

ম্যাচের প্রথম দুই মিনিটেই দুটি আক্রমণ করে পাকিস্তান। এর মধ্যে একটি শট লক্ষ্যেও ছিল। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবন ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। সপ্তম মিনিটে কাজেম শাহ লক্ষ্যে শট নিলেও তা সহজেই সামাল দেন পাকিস্তানের গোলরক্ষক।

ছবি: সংগৃহীত

প্রথমার্ধে দুই দলই গোলের ভালো সুযোগ পেয়েছিল। বাংলাদেশের হয়ে রাকিবের জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি বলে আবার শট নেওয়ার সুযোগ তৈরি হলেও বল পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে আব্দুস সামাদের একটি শটও পোস্টে লেগেছিল। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। রাকিবের একটি শট পাকিস্তানের ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে। পরে সুকি ইতোসোফার কাটব্যাক থেকে শমিত সোমের সামনে সুযোগ তৈরি হলেও তার আগেই বল ক্লিয়ার করেন পাকিস্তানের আব্দুল্লাহ।

ম্যাচের ৬০ মিনিটের পর দুই দলই খেলোয়াড় পরিবর্তন করে। পাকিস্তান আব্দুল্লাহর বদলে নাজিবউল্লাহকে মাঠে নামায়। বাংলাদেশ সুকি ইতোসোফার পরিবর্তে স্ট্রাইকার ইব্রাহিমকে নামায়। পরে রহমত মিয়ার বদলি হিসেবে বিশ্বনাথ ঘোষকে মাঠে নামানো হয়।

ম্যাচের শেষ দিকে গোলের সুযোগ তৈরি করে পাকিস্তানও। ফারহানের একটি শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। পরে অবশ্য তিনি অফসাইডে ছিলেন বলে জানা যায়।

ম্যাচের ৮৫ মিনিটের দিকে গোলের দেখা পায় পাকিস্তান। আব্দুল সামাদের শট ঠেকাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবন। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় পাকিস্তান। বাকি সময়ে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি বাংলাদেশ।

এ জয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা। অন্যদিকে ঘরের মাঠে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।

একাত্তর/কেআই
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ ফুটবল দলের ডানা জুড়ে ভেসে বেড়ানোর কথা ছিল। কিন্তু ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলের হেরে সেই স্বপ্ন এখন...
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামের ঘাসেই মুখ ঢেকে বসে পড়েছিলেন। এরপর ড্রেসিংরুম পেরিয়ে যখন মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হলেন, বাংলাদেশ দলের পোস্টার বয় হামজা চৌধুরীর চোখেমুখে তখনো...
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য সমতায় থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। দুই দলই কয়েকটি ভালো আক্রমণ করেছে। তবে কোনো দলই গোলের দেখা পায়নি। দুই দলের দুটি জোরালো শট পোস্টে...
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে যাওয়ায় তার...
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বিখ্যাত বাংলো ‘জলসা’র সামনে প্রতি রোববার ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু পর্দার আড়ালের এই রাজকীয় প্রাসাদের অন্দরমহলে যে সম্পত্তির মালিকানা...
ভারতের বেঙ্গালুরুতে একই প,রিবারের সাত সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই বেরিয়ে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। পুলিশের জিজ্ঞাসাবাদে এই মামলার মূল অভিযুক্ত ৫২ বছর বয়সী ক্যাবচালক...
মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে ইরান যুদ্ধ নিয়ে নিত্যনতুন ও পরস্পরবিরোধী বক্তব্য বিশ্ব রাজনীতিতে এক গভীর অনিশ্চয়তার জন্ম দিয়েছে।
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ ফুটবল দলের ডানা জুড়ে ভেসে বেড়ানোর কথা ছিল। কিন্তু ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলের হেরে সেই স্বপ্ন এখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর