মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রলারের মালিকসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা ‘এফভি রাবেয়া’ নামের একটি ট্রলারে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন ট্রলারের মালিক দুলাল মিয়া, আলম খান এবং মিস্ত্রি বাকি বিল্লাহ হাওলাদার। তাঁরা সবাই পাথরঘাটা উপজেলার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও জেলেদের সূত্রে জানা গেছে, ‘এফভি রাবেয়া’ ট্রলারটি মাছের খাল এলাকায় নোঙর করা অবস্থায় গভীর সাগরে মাছ শিকারে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গলবার রাতেই ট্রলারটির সাগরে যাত্রা করার কথা ছিল। দুপুরে ট্রলারে দুপুরের রান্নার আয়োজন চলাকালে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় ট্রলারের ওপরের ছাউনি উড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ট্রলারে আগুন ধরে যায়। এ সময় প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন জেলে তাৎক্ষণিকভাবে খালে ঝাঁপ দেন। তবে দুর্ঘটনার সময় ইঞ্জিন রুমে অবস্থান করায় মিস্ত্রি বাকি বিল্লাহ হাওলাদার সবচেয়ে বেশি দগ্ধ হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দগ্ধ তিনজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। অন্যদিকে, বাকি বিল্লাহর শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকার বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং অন্য দুজনের অবস্থাও গুরুতর। তাঁদের প্রত্যেকেরই উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় বরিশাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে বিস্ফোরণ ও আগুনে ট্রলারটির ওপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একাত্তর/এআরএস
বরগুনার বেতাগীসহ জেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়া ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা...
বরগুনায় অভিযান চালিয়ে চার হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান তাদের জামাই।
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর নৃশংস হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।...
মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শীত মৌসুমকে সামনে রেখে শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আমাদের দেশে আসতে শুরু করেছে। আর এই সুযোগে বরাবরের মতোই সক্রিয় হয়ে উঠছে অসাধু পাখি শিকারিচক্র। দেশি-বিদেশি পাখিসহ বন্যপ্রাণী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর