ভিসা জালিয়াতি: মালয়েশিয়ায় তিন বাংলাদেশি আটক

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৭:০৮ পিএম

মালয়েশিয়ায় জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে। কুয়ালালামপুরের একটি অফিসে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ২০-৪৭ বছরের মধ্যে। 

তবে তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। সিন্ডিকেট চক্রটির কাছ থেকে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের ২৬৪টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

নতুন করে বৈধকরণ প্রক্রিয়া রিক্যালিব্রেশন-এর জন্য ভিসা করে দেয়ার নামে চক্রটি প্রতারণা করছে বলে অভিবাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে তোলার আহ্বান

চক্রের সদস্যরা ‘রিক্যালিব্রেশন’ কর্মসূচির মাধ্যমে বৈধ করে দেয়ার নামে অস্থায়ী ভিজিট পাসের জন্য সাড়ে ৬ থেকে ৮ হাজার রিঙ্গিত করে বিভিন্ন দেশের শ্রমিকদের কাছ থেকে নিতো।

এভাবে চক্রটি ২ মিলিয় রিঙ্গিত হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তারদের বর্তমানে পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগে নেয়া হয়েছে। চক্রটির বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ।



বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ...
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে ৭৭০ বিদেশিকে আটক...
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।
সংযুক্ত আরব আমিরাতে সদ্য চালু হওয়া ব্লু ভিসা পেয়েছেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর