আবারও টাওয়ার হ্যামলেটসের মেয়র লুতফুর রহমান

আপডেট : ০৭ মে ২০২২, ০১:২০ পিএম

নীরব ভোট বিপ্লবের মাধ্যমে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আবারো নির্বাহী মেয়র হিসেবে জয়লাভ করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী লুতফুর রহমান। এম্পায়ার পার্টির লুতফুর রহমান তার প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগসের চেয়ে সাত হাজার ৩ শ ১৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (৬ মে) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শ্বাসরুদ্ধকর নির্বাচনে ইতিহাস গড়ে  আবারো শেষ হাসি হেসেছেন লুতফুর রহমান। এস্পায়ার পার্টির প্রার্থী হিসেবে লুতফুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮০ ৪ ভোট। 

লুতফুর রহমানের প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪ শ ৮৭ ভোট। নির্বাহী মেয়র হিসেবে জয়লাভের পর একান্ত সাক্ষাতকারে লুতফুর রহমান বলেন, রাজনৈতিক দল নয় টাওয়ার হ্যমলেটসের জনগণই মূল ধারা, আর ভোটের ফলাফলেই সেটি প্রমানিত হয়েছে।

নির্বাচনে মোট সাতজন প্রার্থীর কেউই ৫১ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় পছন্দের মেয়রকে বেছে নিতে হয়েছে চূড়ান্ত ফলাফলের জন্য। প্রথম দফায় লুতফুর রহমান পেয়েছেন ৩৯ হাজার ৫৩৩ ভোট, জন বিগস ২৭ হাজার ৮৯৪ ভোট। 

অন্যদিকে দ্বিতীয় পছন্দের মেয়র হিসেবে লুতফুর পেয়েছেন এক হাজার ২৭১ ভোট, জন বিগস পেয়েছেন পাঁচ হাজার ৫৯৩ ভোট। বিগসের সাথে লুতফুরের জয়ের ব্যবধান সাত হাজার ৩ শ ১৭ ভোট। 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর বাংলাদেশী প্রার্থী লিবারেল ডেমেক্রেট দলের রাবিনা খান পেয়েছেন ছয় হাজার ৪৩০ ভোট। কনজারভেটিভ পার্টির এলিয়ট ওয়েভার পেয়েছেন ৪ হাজার ২৬৯ ভোট।

এ নির্বাচনে মোট দুই লাখ পাঁচ হাজার ১৮৯ জন রেজিষ্ট্রার্ড ভোটারের মধ্যে ৪১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


একাত্তর/এসজে
অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের...
পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রোববার...
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।স্থানীয় সয়...
চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বার্ধক্যজনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বরেণ্য এই অর্থনীতিবিদের বয়স হয়েছিল...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর