নিউইয়র্কে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’

আপডেট : ০৯ মে ২০২২, ০২:১০ পিএম

নিউইয়র্কে প্রদর্শিত হলো বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক দেশের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা অবলম্বনে নির্মিত সিনেমাটি দেখার জন্য কুইন্সের বোম্বে থিয়েটারে জড়ো হয়েছিলেন অসংখ্য প্রবাসী। 

‘মুজিব আমার পিতা’। কন্যা শেখ হাসিনার লেখা বাবাকে নিয়ে। এ এক হৃদয়ছোঁয়া ভালোবাসার কথামালা। চলচ্চিত্রের প্রথম দৃশ্যে দেখা যায় বঙ্গবন্ধু উঠে এসেছেন নদীঘেষা এক গ্রাম থেকে। যেখানে শোনা যাচ্ছে, পাখির ডাক ও নদীর কলকল ধ্বনি। অপূর্ব সেই দৃশ্য। যে গাঁয়ে কেটেছে, তাঁর শৈশব, কৈশোর। 

টুঙ্গিপাড়ার প্রতিবাদী কিশোর একদিন হয়ে উঠলেন, একটি দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতীক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, ইতিহাসের মহানায়ক। মহাসংগ্রামের পথ ধরে এগিয়ে যাওয়ার একটি পর্যায়; ১৯৫২ সালের ভাষা আন্দোলন পর্যন্ত তুলে ধরা হয়েছে, এই চলচ্চিত্রে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক এই চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেলো নিউইয়র্কে। রোববার বিকালে, কুইন্সের বোম্বে থিয়েটারে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

image


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া সংসদ সদস্য নুরুল আমিন, অপরাজিতা হক ও নাহিদ ইজাহার খান অনুষ্ঠানে যোগ দেন। 

নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ অনেকে।   

বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি দেখার জন্য এসেছিলেন বীর মুক্তিযোদ্ধা, নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসীদের অনেকে। বাবা মায়েরা সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাদের সন্তানদেরকে। 

image


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তার সংগ্রামের জীবন আমাদের মনে দাগ কাটে। এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে আগামী প্রজন্ম এক মহান নেতার জীবন সম্পর্কে জানতে পারবে।

আরও পড়ুন: গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে সরলার সানগ্লাস!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে আমরা ‘মুজিব আমার পিতা’ সিনেমাটির প্রদর্শন করেছি। আজকে আমরা বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর জীবনদর্শন এবং রাজনৈতিক আদর্শকে তুলে ধরার জন্যই নিউইয়র্কে এই ওয়ার্ল্ড প্রিমিয়ারের আয়োজন করেছি’। 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর আরেকটি চলচ্চিত্র তৈরি করা হচ্ছে। মুক্তিযুদ্ধের উপর একটি গেম তৈরি করছি। ফলে গেমিং এবং অ্যানিমেশন মার্কেটে বাংলাদেশের যে সক্ষমতা সেটাও আমরা তুলে ধরতে পারছি’।

আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এই অ্যানিমেশন চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। অনুষ্ঠানে জানানো হয়েছে, নিউইয়র্কের পর, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, সিনেমাটি প্রদর্শিত হবে।


একাত্তর/এসজে

সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর