কলকাতার আদালতে পিকে হালদারসহ ছয় অভিযুক্ত

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০১:০২ পিএম

পুনরায় কলকাতার নগর দায়রা আদালতে তোলা হল বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারসহ মোট ছয় অভিযুক্তকে। আগামী ১০ আগস্ট তাদেরকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার (১৫ জুলাই) সকাল ১১টা নাগাদ তাদের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয়। 

আদালতে পুনরায় তাদের জেল হেফাজতের আবেদন জানানো হলে আগামী ১০ আগস্ট তাদেরকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দেন সিবিআই স্পেশাল কোর্ট-৩ বিচারক জীবন কুমার সাধু।

এদিন একশো' পাতার চার্জশিটের কপি পি কে হালদারসহ গ্রেপ্তার ব্যক্তিদের হাতে দেয়া হয়। জেরায় নতুন কিছু এলে তা সাপ্লিমেন্টারি চার্জশিটে দেয়া হবে বলে জানা গেছে। 

ইতোমধ্যে সোমবার (১১ জুলাই) অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই চার্জশিটে পিকে হালদারসহ ছয় অভিযুক্ত ব্যক্তির নাম রয়েছে। 

জানা গেছে ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২’ মামলায় ওই ছয় অভিযুক্তের নামে চার্জ গঠন করা হয়েছে। চার্জশিটে রয়েছে তাদের দুটি সংস্থার নামও।

উল্লেখ্য, অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে গত ১৪ মে পিকে হালদারসহ গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে। 


একাত্তর/জো 

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হলো।
ভারতের পশ্চিমবঙ্গে হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি জাহাজ অক্ষত থাকলেও অন্যটি ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া জাহাজ...
যথাযথ মর্যাদার সাথে কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। এই উপলক্ষে মঙ্গলবার কলকাতা বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা...
আগামী ১৭ নভেম্বর আবার কলকাতার নগর দায়রা আদালতে তোলা হবে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেফতারকৃত বাংলাদেশ ভিত্তিক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর