ঘানার প্রথম বাংলাদেশি কনসাল নিযুক্ত হলেন ইব্রাহিম দাউদ মামুন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১২:৫৯ পিএম
ছবি: বামে ঘানার প্রথম বাংলাদেশি কনসাল ইব্রাহিম দাউদ মামুন, তাঁকে নিযুক্তির চূড়ান্ত পত্র করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান এম আমানুল হক 


বাংলাদেশে ঘানার 'অনারারি কনসাল' হিসেবে নিযুক্ত হয়েছেন ইব্রাহিম দাউদ মামুন (ইমরান)। 

সোমবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান এম আমানুল হক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে নিযুক্তির চূড়ান্ত পত্র প্রদান করেন। 

বাংলাদেশে প্রথমবারের মতো ঘানার 'অনারারি কনসাল' নিযুক্ত হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন: বিজয়ের মাস ডিসেম্বর

ইব্রাহিম দাউদ মামুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি পেশায় একজন খ্যাতিমান ব্যবসায়ী ও শিল্পপতি এবং তিনি বিলাল ট্রেডিং লিমিটেডের পরিচালক এবং একই সাথে কাই বাংলাদেশ এ্যালুমিনিয়াম লিমিটেড, এ্যালটেক এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গারদা শিল্ড সিকিউরিটি সার্ভিস, প্রিন্স ইলেক্ট্রিক্যাল, প্যারাগন এক্সপোর্ট লিমিটেড এবং কাইরোজ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান। 

এছাড়াও তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সদস্য।  


একাত্তর/এআর

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর