দুবাইয়ে রেমিটেন্স এওয়ার্ড পেলেন লুৎফুর রহমান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৮ পিএম

দেশে রেমিটেন্স আয়ে দ্বিতীয় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে সাড়ে তিনশ মিলিয়ন ডলার। এই ধারা অব্যাহত রাখতে রেমিটেন্স এওয়ার্ড ২০২২ প্রদান করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই। 

সাধারণ কর্মী, ব্যবসায়ি (নারী ও পুরুষ) ও পেশাজীবি ক্যাটাগরিতে সেরা রেমিটেন্স প্রেরণকারি ৫২জনকে এ সম্মাননা প্রদান করা হয়। পেশাজীবী ক্যাটাগরিতে সাংবাদিক হিসেবে রেমিটেন্স সম্মাননা পেয়েছেন একাত্তর টিভির আমিরাত প্রতিনিধি ও বায়ান্ন টিভির সম্পাদক লুৎফুর রহমান। তিনি সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা। 

image


এই ক্যাটাগরিতে আরো ২ জন সাংবাদিক এ সম্মাননা অর্জন করেন। ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক সহ যারা নানা পেশায় বাংলাদেশকে উপস্থাপনের পাশাপাশি বৈধপথে সর্বোচ্চ টাকা পাঠিয়ে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন তাদেরকে পেশাজীবী ক্যাটাগরিতে সম্মানিত করা হয়। 

একই সঙ্গে ২০১৯ ও ২০২০ সালে বাংলাদেশ সরকারের ঘোষিত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৩৯ জন সিআইপিকে এই সম্মাননা দেওয়া হয়।  

১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই প্রাঙ্গণে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষে নানা পেশার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ কারী ৫২জনকে সম্মাননা তুলে দেন প্রবাসিকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। 

image


কনসুলেটের প্রথম সচিব (প্রবাসিকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান) ফকির মনোয়ার হোসেনের পরিচালনায়  বক্তব্য রাখেন কনসুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান।

প্রবাসিদের মিলনমেলায় পরিণত হয় এ অনুষ্ঠান। রেমিটেন্সে প্রণোদনা না দিয়ে হলেও প্রবাসিদের স্বাস্থ্যবীমা চালুর দাবি ছিল প্রবাসিদের। এ বীমা একজন প্রবাসি কর্মীকে জীবনের শেষদিনে দেশ কিছুটা দিয়েছে এমন অনুভব হবে বলে দাবি করছেন সকল প্রবাসিরা।

বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের দুয়ারে কনসুলেট কর্মসূচির আলোকে এ রেমিটেন্স এওয়ার্ড দেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে এমন প্রত্যাশা করছেন আমিরাতে বসবাসরত সাধারণ প্রবাসিরা।

 

একাত্তর/এআর

সংযুক্ত আরব আমিরাতে সদ্য চালু হওয়া ব্লু ভিসা পেয়েছেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 
দুবাইয়ের স্বনামধন্য মাউয়াজ পারফিউম কোম্পানির দ্বিতীয় ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মাহাবুবুল  আলম।
দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়া ৫৪৯ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং ও সম্পাদ কেনার অভিযোগ অনুসন্ধান শুরু করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর