দুবাইয়ের মাউয়াজ পারফিউমের ডিসপ্লে সেন্টার উদ্বোধন করলেন এফবিসিসিআই সভাপতি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৬ পিএম

দুবাইয়ের স্বনামধন্য মাউয়াজ পারফিউম কোম্পানির দ্বিতীয় ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মাহাবুবুল  আলম। এ সময় তিনি ব্যবসায়ী, শিল্পপতি সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সমাবেশে বাংলাদেশের সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত জনাব আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কন্সূলেটের কনসাল জেনারেল জনাব বি এম জামাল হোসেন। এছাড়া দুবাই ইমিগ্রেশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ দেশি বিদেশী বেশ কয়েকজন ব্যবসায়ী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রবাসে প্রতিষ্ঠিত উচ্চ, মাঝারী এবং ক্ষুদ্র  পর্যায়ের ব্যবসায়ীদের কথা উল্লেখ করে এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেন, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা সফলতার শীর্ষে রয়েছেন। এখানে জুয়েলারী পারফিউম এবং আবাসন সেক্টরে অভাবনীয় সফলতা এনেছেন প্রবাসীরা। সফলতার ধারাবাহিকতায় তারা বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সর্বোচ্চ সংখ্যক সিআইপির মর্যাদাও ছিনিয়ে এনেছেন। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তারা এখন বিশ্বে এক নম্বর স্থান দখল করেছে। 

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকারের গৃহীত মুক্ত বাজার নীতি, অবাধ বাণিজ্য এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। উদ্যোক্তাদের স্থানীয় বাংলাদেশ দূতাবাস সার্বিক  সাহায্য ও সহযোগিতা প্রদান করবে বলে তিনি  আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআর
সংযুক্ত আরব আমিরাতে সদ্য চালু হওয়া ব্লু ভিসা পেয়েছেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 
দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়া ৫৪৯ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং ও সম্পাদ কেনার অভিযোগ অনুসন্ধান শুরু করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা...
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ প্রবাসীর বসবাস। এই বিশালসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা কমাতে 'দুয়ারে কনস্যুলেট' সেবা পৌঁছে দিচ্ছে দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস। বর্তমানে দুবাই ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর