লন্ডনে ৭ মার্চ ভাষণের চিত্রকর্ম অবমুক্ত

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১১:৫৭ এএম

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের চিত্রকর্ম অবমুক্ত করলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

মঙ্গলবার (৭ মার্চ) বাংলাদেশ হাই কমিশন লন্ডন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের অনুষ্ঠানে হাই কমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পক্ষ থেকে শিল্পী মাসুদ মিজানের আঁকা চিত্রকর্মটি উপহার দেওয়া হয়।

এক্রিলিকে আঁকা চিত্রকর্মটি হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক তানভীর আহমেদ, থার্ড সেক্টর কসনালটেন্ট বিধান গোস্বামী, শাহিনা জেবিন ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান, আসন্ন স্বাধীনতা দিবসে শিল্পী মাসুদ মিজানের আঁকা গণহত্যা বিষয়ক চিত্রকর্ম নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনির আয়োজনের অভিপ্রায়ও ব্যক্ত করেন।

আরও পড়ুন: নিউইয়র্কে প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে ঘিরে মুক্তিযুদ্ধ উৎসব

এর আগে যুক্তরাজ্য হাই কমিশন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশেষ আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অর্থনীতিবিদ প্রফেসর কৌশিক বসু, ইউনেস্কো ইউকের ন্যাশনাল কমিশনের প্রধান নির্বাহী জেমস ব্রিজ, সাউথ এশিয়া সেন্টারের পরিচালক প্রফেসর আলনূর ভীমাণি, বিবিসির ব্রডকাস্টার ও লেখক হামফ্রি হোকসলে, এশিয়ান অ্যাফেয়ার্স ম্যাগাজিনের সম্পাদক ডানকান বার্টলেট, সোয়াস ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের লেকচারার ড. সোমনাথ বাটাবায়াল ও ৭ই মার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নূর উদ্দীন আহমেদসহ বিশিষ্টজনরা।


একাত্তর/আরএ

বাংলাদেশ থেকে পালানো, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, মালিকানাধীন, ৯০ মিলিয়ন, ৯ কোটি পাউন্ডের সম্পত্তি, সম্পত্তি জব্দ, যুক্তরাজ্য, গুরুতর অপরাধ, এনসিএ,
যুক্তরাজ্যে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে কোটা আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে, তার প্রকৃত চিত্র আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর...
কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপির দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর