লন্ডনে আগুনে নিহত বাংলাদেশির মরদেহ আসবে শনিবার

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১১:১৪ এএম

লন্ডনে ২১ জনের গণরুমে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশির লাশ দেশে পাঠানো হবে শনিবার। অবৈধভাবে দুই বেডরুমের ফ্ল্যাটে ২১ জনকে ভাড়া দেওয়ার অভিযোগ আগে থেকে জানলেও ব্যবস্থা নেয়নি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

স্থানীয় অধিবাসীদের দাবি, নিহতের পরিবারকে ক্ষতিপূরণসহ অপরাধের তদন্ত হতে হবে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে।

জানা যায়, বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের শিকার হয়ে মৃত্যু ঘটে ৪১ বছর বয়সী বাংলাদেশি তরুণ মিজানুর রহমানের। 

লেবার দলীয় এমপি আপসানা বেগম বলেন, পূর্ব লন্ডনের শ্যাডওয়েলের দুই বেড রুমের এই ফ্ল্যাটে মিজানুর রহমানসহ ২১ বাংলাদেশি শিক্ষার্থীর বসবাসের ঘটনা যেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের গণরুমের সংস্কৃতিকেও হার মানায়।

স্থানীয় অধিবাসী নজরুল ইসলাম জানান, দুই বেডরুমের যে ফ্ল্যাটে তিনজন ভাড়াটিয়া থাকার কথা, সেই ফ্ল্যাটে ২১ জনকে ভাড়া দিয়ে বাড়ীওয়ালা প্রতিমাসে হাতিয়ে নিয়েছেন প্রায় সাড়ে সাত হাজার পাউন্ড। স্থানীয় অধিবাসীরা ঘটনাটি আগে থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়নি কাউন্সিল।

আরও পড়ুন: লন্ডনের পাতাল রেল স্টেশনে বাংলাদেশি পথ সঙ্গীত শিল্পীর ‘চমক’

গত ৫ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মিজানুরের লাশ আগামী শনিবার বাংলাদেশে তার পরিবারের কাছে পৌঁছানোর কথা জানিয়েছে চ্যারিটি সংস্থা মুসলিম বুরিয়াল।


একাত্তর/আরএ

কাতারে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।
পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারটি বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ও শোকের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
যুদ্ধপরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিলো। এরই অংশ হিসেবে ২৮ বাংলাদেশির প্রথম দলটি বৃহস্পতিবার (২৬ জুন) সড়কপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর