কলকাতায় বাংলাদেশি খাবার নিয়ে খাদ্য উৎসব

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৫:৪৪ পিএম

আচ্ছা! এমনটা যদি হয়, কলকাতায় বসে বাংলাদেশের খাবারের স্বাদ পাচ্ছেন! ভাবছেন, তা কি আবার হয় নাকি! খাবারের টেবিলে আপনার সামনে থরে থরে সাজানো কুবুলি, আখনি পোলাও, আলুর ডাল, এচোড়ের কোরমা, আনারশি কাতলা, ইলিশ দোপিয়াজা, বিয়েবাড়ীর রেজালা, মোরগ কোরমা, লাচ্ছা সেমাই এবং আরও হরেক রকম ডিশ! কেমন টা হয় তো বলুন তো। 

এমন উদ্যোগ নিয়ে এসেছেন রন্ধন বিশেষজ্ঞ নয়না আফরোজ। এপার বাংলার (পশ্চিমবঙ্গ) মেয়ে হলেও বৈবাহিক সূত্রে বাংলাদেশের ঘরণী। তবে কলকাতাকেও ভুলে যাননি। তাইতো কলকাতার বাসিন্দাদের জন্য বাংলাদেশি খাবারের স্বাদ তুলে দিতে নয়না আফরোজের জুড়ি মেলা ভার। 

কলকাতায় বাংলাদেশি তথা বাঙালি খাবারের এক অন্যতম রেস্তোরাঁ ‘আহেলি’। বছরের পর বছর ধরে ভোজন রসিক বাঙ্গালিদের মুখে বাঙালি খাবার তুলে দিচ্ছে এই ‘আহেলি’। কলকাতা শহরের সেরা বাঙালি খাবারের রেস্তোরাঁগুলির মধ্যে 'আহেলি' জায়গা করে নিয়েছে তার সুস্বাদু খাবার এবং পরিষেবার জন্য। মুগ্ধ করেছে খাদ্য অনুরাগীদের। 

image


নয়না আফরোজ নিজ দক্ষতায় একজন স্বনামধন্য শেফ এবং খাদ্য বিশেষজ্ঞ হিসাবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আহেলির কিচেনে বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের বাংলাদেশি সব খাবারের সাথে পরিচিত করার দায়িত্ব নেন রন্ধন বিশেষজ্ঞ নয়না আফরোজ। শুধু তাই নয় প্রতি বছরই নিয়ম করে খাদ্য উৎসবের আয়োজনও করে থাকেন তিনি। 

২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আহেলিতে চলছে এবারের খাদ্য উৎসব। ‘ফ্লেভার অফ বাংলাদেশ’ নামে এই খাদ্য উৎসবে বাংলাদেশের ফ্লেভারের নানা স্বাদের খাবার পাওয়া যাবে আহেলির তিনটি আউটলেটে- কলকাতার দ্য পিয়ারলেস ইন, শরৎ বোস রোড এবং রাজারহাটের এক্সিস মলে। 

প্রথম পর্যায়ে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা, দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব। ঢাকা থেকে শুরু করে খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং রংপুরসহ বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে বিশেষভাবে সাজানো হয়েছে এই খাদ্য উৎসবের খাবারের তালিকা। 

image


কলকাতার পাঁচ তারকা হোটেল 'পিয়ারলেস ইনে’ বেশ কিছু বাংলাদেশি ডিশ রান্না করে সকলের সামনে উপস্থাপন করেন নয়না আফরোজ। তিনি বলেন, খাদ্য উৎসবে যে মেনু তালিকা রাখা হয়েছে, তাতে বাংলাদেশের আটটি বিভাগের সেরা খাবারগুলিকে তুলে ধরা হয়েছে। প্রায় ৪২ রকমের খাবারের আইটেম রয়েছে। সেই সাথে বাংলাদেশের সেরা খাবার ‘ইলিশের লেজ ভর্তা’তো রয়েছে। খাওয়া-দাওয়ার শেষ পাতে থাকছে মিষ্টি, পায়েস ও দধি।

পিয়ারলেস ইন আহেলি'র ম্যানেজার তাপস দেব জানান, নয়না আফরোজের তৈরি করা কিছু খাবার নিয়ে এ উৎসব শুরু হয়েছে। যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার সুস্বাদু খাবারগুলো আছে। এবারের উৎসবে প্রায় ৪২ রকমের খাবারের আইটেম রেখেছেন নয়না আফরোজ।

আরও পড়ুন: লন্ডনে আগুনে নিহত বাংলাদেশির মরদেহ আসবে শনিবার

উল্লেখ্য, বাংলাদেশি বধূর ওপার বাংলা জয়ের গল্প নতুন কিছু নয়। রন্ধনশিল্পী নয়না আফরোজের বাংলাদেশি খাবার নিয়ে কলকাতা জয়ের ইতিহাস এরিমধ্যে কয়েক বছর পুরনো হয়ে গেছে। শুধু কলকাতা নয়, ভারতের রাজধানী দিল্লিবাসীকেও রসনায় তৃপ্ত করেছেন এই রন্ধনশিল্পী। দেশের সব ঐতিহ্যবাহী খাবারকে ভারতে পরিচয় করিয়ে দেয়াই লক্ষ্য নয়নার।

এর আগে ২০১৯ সালে জুলাইতে কলকাতায়, বাংলাদেশের পনেরটি জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ‘পদ্মাপারের পাকঘর’ আয়োজন করে সাড়া ফেলে দেন। খাদ্যরসিক হিসাবে দুই বাংলার মানুষের রয়েছে বিশেষ খ্যাতি। তাই বাংলাদেশের নানা পদের ব্যঞ্জনা পশ্চিমবঙ্গসহ গোটা ভারতেই ছড়িয়ে দিতে চান নয়না আফরোজ।


একাত্তর/আরএ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে আল্পনা, প্রভাতফেরি এবং আলোচনা সভার মাধ্যমে...
ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। 
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর