শোক দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসে বিনামূল্যে খাবার বিতরণ

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০১:৫৯ পিএম

বাংলাদেশের জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের শহীদদের স্মরণে নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে শোকসভা ও হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র যুবলীগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শোকসভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। 

ইমদাদ চৌধুরী বলেন, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, অতি দ্রুত তাদের বিচার না হলে দেশে অপশক্তির অবস্থান আরও বেড়ে যাবে।

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ যোদ্ধা রথীন্দ্রনাথ রায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনায় শক্তিশালী হয়ে দেশে এবং প্রবাসে যে যেখানেই থাকি বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। 

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন, এ আয়োজন সফল করতে মাসুম বিল্লাহ, মাহফুজুল হায়দার, শিবলী ছাদিক, সুমন মাহমুদ, এম আলমগীরসহ অনেকে পরিশ্রম করেছেন। সাত শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে।  

যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা রিয়াজুর কাদির লস্কর মিঠু বলেন, শোকের মাসকে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলার শপথ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতিটি কর্মী রাজপথে কাজ করে যাব।

বাংলাদেশ থেকে আগত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মাসুদুল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আমিনুল হোসেন, সাহার রহিম শ্যামল, মাহমুদুল হাসান টিটু আব্দুল হালিম এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী যুবলীগ আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও সিটি আওয়ামী যুবলীগের আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

 

একাত্তর/আরবিএস 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর