মাঝ আকাশে অসুস্থ, ভারতে মারা গেল বাংলাদেশি শিশু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম

মাঝ আকাশে উড়ানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয় এক বাংলাদেশি শিশু। এরপর ভারতের নাগপুরে উড়ানের জরুরি অবতরণের পর হাসপাতালে নেয়া হলেও শেষ রক্ষা হলো না। তিনদিন পর বৃহস্পতিবার মারা যায় ১৫ মাস বয়সী শিশুটি। 

জানা গেছে, গত রবিবার রাতের দিকে বাবা-মায়ের সাথে ভিস্তারা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে ভারতের বেঙ্গালুরু থেকে দিল্লি যাচ্ছিল শিশুটি। কিন্তু হঠাৎ করেই অসুস্থতা বোধ করে সে। উড়ানের গতিপথ ঘুরিয়ে রাতেই নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।

এরপর বিমানবন্দর থেকেই নাগপুরের একটি বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতালে (কেআইএমএস-কিংসওয়ে) তাকে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালের দিকে শারীরিক জটিলতা আরও বাড়তে থাকে এবং মৃত্যু হয় শিশুটির। 

উড়ানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হওয়া শিশুটি সিলেটের বাসিন্দা। বাবা-মা'য়ের কোলেই অচেতন হয়ে পড়ে সে। এসময় সহযাত্রীরা তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) ব্যবস্থার মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করেন। 

সহযাত্রীদের মধ্যে দিল্লির 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস' (এইমস) এর পাঁচ চিকিৎসকও ছিলেন বলে জানা গেছে। তাদের অনবরত প্রচেষ্টায় কিছুটা সুস্থ হয়ে ওঠে শিশুটি। এরপর নাগপুর বিমানবন্দরে অবতরণের পরে শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ওই বেসরকারি হাসপাতালে। 

নাগপুরের বেসরকারি হাসপাতাল কেআইএমএস-কিংসওয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার এজাজ শামি (ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন) জানান, তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাত ৩টা ১৫ মিনিট নাগাদ শিশুটি মারা যায়। 

তিনি আরও জানান, বিমানের ভেতর এবং হাসপাতালে নিয়ে আসার পর থেকে তাকে অচেতন অবস্থা থেকে পুনরুজ্জীবিত করার একাধিকবার প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। চিকিৎসক, নার্স থেকে শুরু করে হাসপাতালের সকলে মিলে প্রাণপণ চেষ্টা চালিয়েও তাকে বাঁচানো যায়নি। 

শিশুটি কিডনি এবং কার্ডিয়াক ব্যর্থতাসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিল বলেও জানান এজাজ শামি। একটা সময় পর তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে শিশুটির হৃদরোগের অস্ত্রোপচার হয়েছিল বলেও জানা গেছে।  

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবারই শিশুটির মরদেহ নিয়ে বাংলাদেশ ফিরে যাবেন তার বাবা-মা। এরইমধ্যে মরদেহ নিয়ে যাওয়ার সমস্ত আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। নাগপুর থেকে দিল্লি হয়ে বাংলাদেশের সিলেটে নিয়ে যাওয়া হবে ওই শিশুটিকে।

আরবিএস  
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর