নতুন সামাজিক মাধ্যম 'সেলফি ক্লাব' নিয়ে এলেন নিউইয়র্কপ্রবাসী তরুণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পূর্ণ আলাদা একটি প্লাটফর্ম গড়ে তুলেছেন নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশের সিলেট বিয়ানীবাজারের তরুণ উদ্যোক্তা সুজন আহমেদ। নাম দিয়েছেন ‘সেলফি ক্লাব’। এক যুগেরও বেশি সময় ধরে তিনি নিউইয়র্কে ‘মীম টিভি’ নামের একটি কমিউনিটি টেলিভিশন পরিচালনা করছেন।

এর আগে গড়ে তোলেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী ‘মিডিয়া এন্টারটেইনমেন্ট এণ্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ সংক্ষেপে ‘মীম’। সুজন আহমেদের রয়েছে নিজস্ব ওটিটি প্লাটফরম ‘কেবল নেটওয়ার্ক’।

সুজন আহমেদ শখের বশেই তথ্য যোগাযোগ মাধ্যমের অভ্যন্তরীন এবং পর্দার পেছনের তথ্য সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। এই আগ্রহ থেকেই গত ছয় মাসের প্রচেষ্টায় তিনি দাঁড় করিয়েছেন ‘সেলফি ক্লাব’। আলাপচারিতায় বলেছেন, বন্ধুত্ব তৈরি ও সেলফি তোলা এখনকার তরুণ প্রজন্মের সার্বক্ষণিক শখ। এই শখকে পেশায় রূপান্তরিত করার অনেক ফিচার রয়েছে ‘সেলফি ক্লাবে’। অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে এক কিছু ভিন্নতাও আছে। একজন গ্রাহক ব্যবহার শুরু করলেই পর্যায়ক্রমে তা জানতে পারবেন।

সেলফি ক্লাব

সুজন আহমেদ বলছেন, শুধু ব্যক্তিগত তথ্য ও আনন্দ বিনোদনের আদান প্রদান নয়, পণ্য ও প্রতিষ্ঠানের প্রসার ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  সামাজিক যোগাযোগ মাধ্যমের। এক্ষেত্রে পৃথিবীর দেশে দেশে অন্যান্য বাণিজ্যের ক্ষেত্রে যেমন বাংলাদেশি প্রতিষ্ঠানের পৃথক বৈশিষ্ট্য রয়েছে ‘সেলফি ক্লাব’ এর ক্ষেত্রেও বিষয়টি তাই হবে। এই প্রতিষ্ঠানটি সমাজ মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়। যদিও পৃথিবীর প্রচলিত বহু সংখ্যক ভাষায় এর প্রচ্ছদ পৃষ্ঠা ও সুযোগ সুবিধার আইকনগুলো সয়ংক্রিয়ভাবে অনুবাদের ব্যবস্থা রয়েছে।

শিগগিরই গুগল প্লে স্টোর ও অ্যাপেল এর অ্যাপ স্টোর থেকে সেলফি ক্লাবের অ্যাপ ডাউনলোড করা যাবে। এখন ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেলফি ক্লাবে নিবন্ধন করা যাচ্ছে এই ঠিকানা থেকে। 

একাত্তর/এআর
বিশ্বজুড়ে শান্তি সমৃদ্ধি কামনায় পৃথিবীর অন্য স্থানের মতো যুক্তরাষ্ট্রেও ঈদ পালন করেছেন প্রবাসীরা। এসময় সব ঈদের জামাত থেকে ফিলিস্তিনের মানুষের মুক্তি কামনা করে দোয়া করা হয়। ঈদের নামাজের পর ধর্মপ্রাণ...
বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িক বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার। শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫...
২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ব্রিটেন থেকে শত শত প্রবাসী আসছেন বাংলাদেশে।অন্যদিকে ব্রিটিশ উদ্যোক্তারা বলছেন, পদ্মা সেতু ইউরোপের বাজারে বাংলাদেশের নতুন বাণিজ্য...
বয়স আর প্রচণ্ড শীতকে যেনো গুরুত্বই দিলেন না। তার উপর ছিল কোভিড-১৯ এর নতুন সতর্কতা। এরপরও তিনি এলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন 'জয় বাংলা' শ্লোগানে মুখরিত করে তুললেন, কাঁদলেন, আবেগতাড়িত হলেন।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর