মেক্সিকোর পার্লামেন্টে মেক্সিকো-বাংলাদেশে মৈত্রী গ্রুপ গঠন

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২:২৬ পিএম

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যেকার ক্রমবর্ধমান অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মেক্সিকোর পার্লাামেন্টে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৬ এপ্রিল) মেক্সিকোর পার্লাামেন্টের ডেপুটি কক্ষে রোজালিনা ডোমিং গেজ ফ্লোরেস এমপিকে সভাপতি করে দুই দেশের সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট এ মৈত্রী গ্রুপ গঠন করা হয়। 

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা বাসস। 

ডেপুটি রোজালিনা ডোমিং গেজ ফ্লোরেস এমপি তার বক্তব্যে দুই দেশের মধ্যেকার সাদৃশ্যের কথা উল্লেখ করেন এবং সংস্কৃতি, অর্থনীতি, পরিবেশ, শিল্প, প্রযুক্তি এবং রাজনীতির ক্ষেত্রে অংশীদারিত্ব   প্রতিষ্ঠার উপরে গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে এই মহতী উদ্যোগ গ্রহনের জন্য মেক্সিকোর পার্লামেন্টকে ধন্যবাদ জানান। শীঘ্রই বাংলাদেশের সংসদ থেকে বাংলাদেশ-মেক্সিকো সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও মেক্সিকো বিশ্বের ৩ দশমিক ৮ শতাংশ জনগণকে ধারণ করে। সেই কারণে উভয় দেশের র্নিবাচিত প্রতিনিধিদের সমন্বয়ে এমন একটি প্লাটফর্ম গড়ে তোলা যেতে পারে, যা শক্তিশালী বন্ধুত্বর্পূণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেএে সহায়ক ভূমিকা পালন করবে।

পরে সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য ও আইনপ্রণেতা মার্থা অ্যালিসিয়া আরেওলা মার্টিনেজ, আইনপ্রণেতা মার্কোস রোসেন্দো মেদিনা ফিলিগ্রানা, আইনপ্রণেতা হোয়ানিতা গেররা মেনা এবং আইনপ্রণেতা  সান্তিয়াগো তোরেব্লাঙ্কা এঙ্গেল তাদের বক্তব্যে বাংলাদেশ এবং মেক্সিকোর মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেন। যার ভিত্তি হবে সংহতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। এ ছাড়া, তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরির্বতনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয় একসাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি নিলামে

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালক ভ্লাদিমির কার্লোস রুবিও বাংলাদেশকে অভিনন্দন জানান এবং মেক্সিকো-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপকে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ হতে সব ধরনের সহযোগিতার প্রদানের আশ্বাস প্রদান করেন।

এরপর ডেপুটি রোজালিনা ডোমিংগেজ ফ্লোরেসের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং গঠনমূলক আইনে স্বাক্ষরের মাধ্যমে এবং সংসদের বিশেষ পরিদর্শক বইয়ে রাষ্ট্রদূত আবিদা ইসলাম স্বাক্ষর করেন।


একাত্তর/আরবিএস  

মেক্সিকো পার্লামেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। মঙ্গলবার এ আয়োজনে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
মেক্সিকোতে আবাসিক গুয়েতামালার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর...
মেক্সিকো সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন।
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর