নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম

আমেরিকাতে আবারও বন্দুকবাজির ঘটনা। এবার দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। এই দুই জন হলেন কুমিল্লার বাবুল উদ্দিন এবং সিলেটের ইউসুফ মিয়া। নিউইয়র্কভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজ্যটির বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বাফেলো পুলিশের মুখপাত্র মাইকেল জে ডিজর্জ জানিয়েছে, শনিবার বিকেলে বাফেলোর ইস্ট সাইডে দুই জনকে গুলি করা হয়েছে। আর, মুক্তধারা নিউইয়র্কের সত্ত্বাধিকারী বিশ্বজিৎ সাহা বাফেলোর বাংলাদেশ কমিউনিটির অ্যাক্টিভিস্ট হাবিব রহমানের উদ্ধৃতি দিয়ে জানান, নিহত দুই জনই বাংলাদেশি।

পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১২টায় বাফালোর ইস্ট সাইডের জেনার স্ট্রিটের হান্ড্রেড ব্লক থেকে গুলি চালানোর একটি কল পেয়েই সাড়া দেন। ঘটনাস্থলে অফিসারদের সহায়তা করার জন্য পুলিশের একটি সোয়াট ইউনিটকে ডাকা হয়েছে।

পুলিশ জেনার স্ট্রিট ঘিরে ফেলে এবং যান চলাচল বন্ধ করে দেয়। তারপরও উৎসুক জনতার ভিড় জমে যায় সেখানে। সোয়াতের পাশাপাশি ঘটনাস্থলের ওপর দিয়ে একটি নিরাপত্তা হেলিকপ্টারও টহল দিতে থাকে। পরে পুলিশ কর্মকর্তা দুই জনের মরদেহ উদ্ধারের কথা জানান।

বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, বাফেলো শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকার জেনার ও কিলহপার স্ট্রিটের হান্ড্রেড ব্লকে কুমিল্লার বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। সঙ্গে ছিলেন সিলেটের ইউসুফ মিয়া। সে সময় দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায়।

প্রতিবেশী ক্রিস্টাল তরলাকোভিচ বলেন, এটা ভয়াবহ এক ঘটনা। যে বাড়িতে হামলা হয়েছে, তার পাশের বাড়িতে থাকেন তিনি। আমার জন্য বিষয়টা খুবই ভীতিকর কারণ এখানে শুধু আমি আর মা বসবাস করি। আসলে কি ঘটেছে, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে জানান।

তিনি জানান, হামলার কিছুক্ষণ আগে তিনি বাজারে গিয়েছিলেন। এ সময় তার মা তাকে ফোন করে জিজ্ঞাসা করেন কখন বাড়ি ফিরবেন।

তখন তিনি রাস্তার ওপারে হামলার বিষয়টি জানতে পারেন। মহল্লায় এ ধরনের ঘটনা বিরল। ইস্ট সাইডে কিছুটা সমস্যা এর আগেও হয়েছে, কিন্তু এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি।

একাত্তর/জো/এআরএস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলো শহরে দুই প্রবাসী বাংলাদেশিকে ভরদুপুরে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে রোববার বিকালে তাকে...
মালয়েশিয়ার পেনাং রাজ্যের বায়ান লেপাসের একটি নির্মাণাধীন ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন বগুড়া জেলার মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার...
মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, যাদের সবাই বাংলাদেশি বলে নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত আরো দুজনকে হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর