বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের নতুন কমিটি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

ডেনমার্কে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন সুমন তালুকদার নির্বাচিত হয়েছেন।

১৯৮৬ সালে যাত্রা শুরু করা সংগঠনটির ২০০৯ সালে প্রথম নির্বাচিত কমিটি গঠন করা হয়। এর ১৫ বছর পর সম্প্রতি এর নতুন কমিটি গঠন করা হলো।

এক বার্তায় সংগঠনটি জানায়, তারা মূলত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষার বিষয় নিয়ে কাজ করে। দেশটিতে আসা নতুন বাংলাদেশিদের তথ্য দিয়ে করণীয় নির্দেশনা দিয়ে থাকেন তারা। 

এছাড়া বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালন ও উদযাপনের মাধ্যমে পরের প্রজন্মের কাছে বাংলাদেশের তাৎপর্য তুলে ধরা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপনসহ বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে নানা আয়োজনও করে থাকে সংগঠনটি। 

ওই বার্তায় আরও বলা হয়, ডেনমার্কে বসবাসরত বাংলাদেশিদের পাশে দাঁড়াতেই এই সংগঠনের সৃষ্টি। 

নয়া নির্বাচিত কমিটির নেতারা জানান, ডেনমার্কে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি আছেন। যাদের একত্র করাই হবে মূল কাজ। পাশাপাশি  নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে কাজ করবে সংগঠনটি। 

এছাড়া বাংলাদেশি শিশু, কিশোরদের মধ্যে বাংলা ভাষার চর্চার জন্য সুযোগ তৈরিতে কাজ করে সংগঠনটি।

একাত্তর/এসি
বাংলাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের এবং প্রবাসে তাদের দোসররা যে দেশ বিরোধী গুজব ছড়াচ্ছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ডেনমার্ক আওয়ামী লীগ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর