আগুনে নিহতদের ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয় ও জেলা প্রশাসন

আপডেট : ০৫ জুন ২০২২, ০৮:৪২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।

রোববার (৫ জুন) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিহতদের পরিবার প্রতি দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। এছাড়া জেলা প্রশাসন জানিয়েছে তাদের পক্ষ থেকে নিহতের পরিবার প্রতি ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবে।

এছাড়া আগুনের ঘটনায় হতাহতদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সীতাকুণ্ডে আগুনে নিহতদের দাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ দেয়া হবে।

এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এক হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই শতাধিক মানুষ আহত হন।

আরও পড়ুন: ৪০ শতাংশের বেশি পোড়া সাত রোগীকে ঢাকা আনা হলো হেলিকপ্টারে

রাতেই আহতদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ ছাড়া চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও অনেকে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া আজ সকালেও বিস্ফোরণস্থল থেকে কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ এ ঘটনায় ৪৯ জনের মৃত্যুর খবর জানা গেছে।


একাত্তর/আরএ

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর