‘রাজ-পরী’র ঘরে নতুন চার অতিথি

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৯:৩৫ পিএম

চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ-পরী’ নামের বাঘ দম্পতির ঘর আলো করে এসেছে নতুন চার অতিথি।

২০১৬ সালের ৯ ডিসেম্বর ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

শনিবার (৩০ জুলাই) বিকেলে চিড়িয়াখানাতেই বাঘিনী পরী জন্ম দেয় চারটি বাঘ শাবকের। সবগুলো শাবকের রঙ সাদা। এর আগে এই দম্পতির ঘরে দেশে প্রথম বারের মত সাদা বাঘ ‘শুভ্রা’ জন্ম নেয়। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টিতে।

রোববার নতুন এ চার অতিথিদের খবর জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, গতকাল বিকেলে বাঘ দম্পতির ঘরে জন্ম হয় চারটি বাঘ শাবকের। চারটিই সুস্থ আছে। এবারসহ এ দম্পতির সংসারে শাবকের সংখ্যা ১০।

আরও পড়ুন: ‘খুঁজে লাভ হবে না, সি ইজ ডেড’

তিনি আরো জানান, আগামী ৭দিন নতুন জন্ম নেওয়া বাঘ শাবকদের আলোর কাছে আনা যাবে না। সেই সাথে আরো কয়েকদিন পর বাঘ শাবকদের লিঙ্গ জানা যাবে।


একাত্তর/আরএ

চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ ‘রাজ’ ও বাঘিনী ‘পরী’র ঘরে জন্ম নিয়েছে দুটি শাবক। নতুন এই দুই শাবক নিয়ে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘের সংখ্যা হলো ১৯টি। যা দেশের চিড়িয়াখানাগুলোর মধ্যে সর্বোচ্চ।
চট্টগ্রাম চিড়িয়াখানায় দীর্ঘ দশ বছর পর জন্ম নিলো অতি বিপন্ন পাহাড়ি হলুদ কাছিমের চারটি ছানা। এতে বর্তমানে এ চিড়িয়াখানায় কাছিমের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১টিতে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, কাছিমের...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর