বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৪:৫৯ পিএম

চলতি ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ বলে জানিয়েছে বিশ্বব্যাংক। একইসাথে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় প্রবৃদ্ধি বাড়বে বলেও জানায় সংস্থাটি। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ‘শিফটিং গিয়ারস: ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট প্রোজেক্ট’ শিরোনামে দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাসে বিশ্বব্যাংক একথা জানায়। 

বিশ্বব্যাংক বলছে, রপ্তানি খাতের পুনরুদ্ধার আর ভোগব্যয় বৃদ্ধির কারণে তাদের আগের হিসাবের চেয়ে প্রবৃদ্ধি বেশি হবে। বৈশ্বিক চাহিদা ঘুরে দাঁড়ানো আর কোভিড-১৯ এর সাম্প্রতিক ঢেউ মোকাবিলায় দেশগুলোর নিয়ন্ত্রণমূলক উদ্যোগ অর্থনীতিতে কম প্রভাব ফেলতে সহায়তা করেছে। এর আগে প্রবৃদ্ধির এক পূর্বাভাসে বিশ্বব্যাংক জানিয়েছিল, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশ হবে। 

আরও পড়ুন: আত্মসমর্পনের পর জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, বিশ্বব্যাংক ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে বাংলাদেশের। ২০২৬ সাল থেকে সেই পথচলা শুরু করবে বাংলাদেশ। 

বিশ্বব্যাংকের নতুন প্রাক্কলন অনুযায়ী গত জুনের প্রাক্কলনের তুলনায় ভুটান ও মালদ্বীপের প্রবৃদ্ধি কমানো হয়েছে। ভারতের ৭ দশমিক ৫, পাকিস্তানের ৩ দশমিক ৪, নেপালের ৩ দশমিক ৯, ভুটানের ৩ দশমিক ২,  শ্রীলংকার ২ দশমিক ১ এবং মালদ্বীপের ১১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। 


একাত্তর/আরএইচ

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
চলতি অর্থবছরে দেশে ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।  সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
ষাট ঊর্ধ্ব আফসানা সংসার চালান ফুল বিক্রি করে। প্রতিবন্ধী মেয়েসহ চার সদস্যের পরিবারে নিত্য টানাপড়েন থাকলেও নেই কোনো ব্যক্তিগত ঋণ। তবুও সরকারের নেওয়া ঋণের বোঝা তার ওপরও—মাথাপিছু এক লাখ ২৬ হাজার টাকা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর