বাড়ল সয়াবিন তেলের দাম

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৭:৩৭ পিএম

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের উর্ধমুখী দামের সাথে স্থানীয় বাজারের দাম সমন্বয় করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড  বনস্পতি  ম্যানুফাকচারার্স অ্যসোসিয়েন। এর ফলে বাজারে সয়াবিন তেলের দাম বাড়ল প্রতি লিটারে সাত টাকা। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য প্রতি লিটার ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনাক্রমে আগামী ২০ অক্টোবর থেকে এক লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে মিল গেটে ১৩৪ টাকা এবং ভোক্তা পর্যায়ে ১৩৬ টাকা। বোতলজাত সয়াবিন তেল এক লিটারের দাম মিল গেটে ১৫০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ১৬০ টাকা। 

এদিকে, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের মিল গেট দাম ৭২০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৭৪০ টাকা। আর পাম অয়েল খোলা মিল গেটে প্রতি লিটার ১১৬ টাকা এবং ক্রেতা পর্যায়ে ১১৮ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: এটিএম সেবার ফি বাড়ছে

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান জানান, "আগামীকাল থেকে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে।" 

তিনি জানান, "মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির পাওয়ায় ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে।"

তিনি আরও বলেন, "রিফাইনাররা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা নির্ধারণের প্রস্তাব করলেও আলোচনার পর প্রতি লিটার ১৬০ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে।" 


একাত্তর/এসজে

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর