সাত হাজারের ঘর পার করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ০৮:৪০ পিএম

আবারো ৭ হাজারের ঘর পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে। সেই সাথে বেড়েছে লেনদেনও।

মঙ্গলবার, ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। 

হাতবদল হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ১৩০টির, বদলায়নি ২৭টির। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩৩৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ টাকা।

গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৪ হাজার ৯১২ কোটি টাকা। 

বাজার মূলধন বাড়ালেও গেল সপ্তাহে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৮টির। আর ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

একাত্তর/ এনএ
দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় নতুন দুজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৬০৬ কোটি টাকারও বেশি। অন্তবর্তী সরকার গঠনের খবরে গত তিন দিনে ডিএসইর সূচক বেড়েছে ৬৯৩ পয়েন্ট। যা বাংলাদেশের...
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স -এর বার্ষিক রি-ব্যালেন্সিং করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএন্ডপি ইনডেক্স পদ্ধতি মেনে এবং ডিএসই পর্ষদের...
সাপ্তাহিক ও সরকারি ছুটির কারণে তিনদিন লেনদেন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সোমবার (১৬ মে) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর