ডিএসইএক্স সূচক রি-ব্যালেন্সিং করা হয়েছে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স -এর বার্ষিক রি-ব্যালেন্সিং করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএন্ডপি ইনডেক্স পদ্ধতি মেনে এবং ডিএসই পর্ষদের অনুমোদন নিয়ে এটি করা হয়েছে।

এসএন্ডপি ইনডেক্স পদ্ধতি অনুযায়ী, রি-ব্যালেন্সিং রেফারেন্স তারিখ অনুযায়ী ফ্লোট সমন্বিত মার্কেট ক্যাপিটালাইজেশন ১০০ মিলিয়নের উপর হতে হবে, তবে অন্যান্য যোগ্যতা পূরণ করা সাপেক্ষে বর্তমান সূচক কোম্পানির ক্ষেত্রে তা ৭০ মিলিয়ন হলেও চলবে৷

পাশাপাশি স্টকগুলোর ন্যূনতম ছয় মাসের দৈনিক গড় লেনদেনের মূল্য ১ মিলিয়ন টাকা থাকতে হবে। যদি অন্যান্য যোগ্যতা পূরণ করে তবে বর্তমান সূচকের কোম্পানিগুলোর গড় লেনদেন ০.৭ মিলিয়ন টাকা হলেও স্টকটি সূচকে থাকবে। এছাড়াও সূচকের জন্য যোগ্য স্টকগুলোকে রি-ব্যালেন্সিং তারিখের তিনমাস আগের প্রতিমাসে স্বাভাবিক ট্রেডিং কার্যক্রমের অন্তত ৫০% ট্রেডিং দিবস থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপরোল্লিখিত বিষয় বিবেচনা করে এসএন্ডপি ইনডেক্স মেথোডলজি অনুযায়ী ২০২৪ সালে ইনডেক্সে রি-ব্যালেন্সিং-এর পর ১৬টি নতুন কোম্পানি ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত হয় এবং ৮৩টি কোম্পানি বাদ পড়েছে। ২০১৩ সাল থেকে একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ২০১৩ সাল থেকে এসএন্ডপি কর্তৃক প্রদত্ত ইনডেক্স মেথোডোলজি-এর সূত্রানুযায়ী একটি কমিটি রি-ব্যালেন্সিং এর কাজটি সঠিকভাবে করে আসছে৷ তাই পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসই সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করে বিনিয়োগকারীদের সঠিক তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

পরিশেষে, ডিএসই কর্তৃপক্ষ কোন ধরনের বিভ্রান্তিমূলক খবরাখবর বা গুজবের বশবর্তী হয়ে বিনিয়োগ সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানায়।

একাত্তর/আরএ
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
আগস্ট মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না।
দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় নতুন দুজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর