শসার কেজি মাত্র ৫ টাকা!

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০২:২৩ পিএম

কুড়িগ্রামে এই মৌসুমে শসার বাম্পার ফলন হয়েছে। তবে শীতের প্রভাব ও বাজারে চাহিদা না থাকায় মাত্র ৫ টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা।

রবিবার (২৮ নভেম্বর) সরেজমিনে সদর উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাপুর হাটে প্রতিমণ শসা ১৫০ থেকে ২০০ টাকা মণ বিক্রি করতে দেখা গেছে। এদিকে জেলায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সদর উপজেলায় শসা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৫০ হেক্টর জমিতে। তবে অর্জিত হয়েছে ১৬০হেক্টর জমিতে।

সদরের ঘোগাদহ ইউনিয়ন থেকে যাত্রাপুর হাটে শসা বিক্রি করতে আসা বেলাল হোসন বলেন, আমি দেড় বিঘা জমিতে শসা চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। তবে বাজারে চাহিদা না থাকায় পাইকাররা শসা কিনছেন না। ১০০ টাকা মণ দিতে চাইছি তাও নেয় না। 

তিনি জানান, কোন উপায় না পেয়ে নিজেই ৫টাকা কেজিতে খুচরা বিক্রি করছি। তাও মানুষ নিচ্ছে না। বাকি যা আছে বিক্রি না হলে বাড়ি নিয়ে যাব। শীতকাল আসাতেই শসার চাহিদা কমে গেছে। কয়েকদিন আগেও ৫-৬শ টাকা মণ বিক্রি হয়েছে। 

আরও পড়ুন: কেন্দ্র দখলে বাধা দেয়ায় প্রিজাইডিং অফিসার ও পুলিশ ছুরিকাহত

সদরের পাঁচগাছী ইউনিয়ন থেকে যাত্রাপুর হাঁটে শসা বিক্রি করতে আসা রফিকুল জানান, কয়েকদিন আগ পর্যন্ত বাজার ভালো থাকায় আসল টাকা তুলেছি। হাটে চাহিদা না থাকায় আজ ৫-৭ টাকা কেজি দরে বিক্রি করছি। কপাল ভালো যে আগেই আসল টাকা তুলতে পেরেছি। এখন যা আসে আসুক। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বর্তমানে বাজারে শসার উৎপাদন বেশি আর শীতকালে চাহিদা কম থাকায় দাম একটু কম। এছাড়া কৃষকরা শহরাঞ্চলে বিক্রি করতে না পারায় দাম আরও কমে গেছে। 


একাত্তর/আরএইচ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শীতের প্রভাবে এক ধরনের ‘শিতলতা’ বিরাজ করছে। মৌসুমি সবজির ব্যাপক সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমছে মাছ ও মুরগির দাম।
কিছু দিন দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও বাজারে আবারও বেড়েছে ডিমের দাম। খরায় উৎপাদন ব্যাহত হওয়ার তালিকায় আছে সবজিও। এক কেজি পটল, কাকরোলও কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। মাংসের মতো মাছের বাজারেও...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর