শেষমেশ আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়লো

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০:০৩ পিএম

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দাখিল করা যাবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ এ মুমেন এ তথ্য গণমাধ্যমে জানান।

এনবিআর থেকে জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪জি'তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, করোনা পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করদাতার ২০২১-২২ কর বছরের রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হলো। 

যদিও এর আগে সন্ধ্যায় তিনি জানিয়েছিলেন,  সময় বাড়ছে না এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার। ৩০ নভেম্বরই থাকছে রিটার্ন জমা দেওয়ার শেষ দিন।

আরও পড়ুন: পুনরায় চালু হবে আখাউড়া-আগরতলা রেলরুট

জরিমানা এড়াতে রাজধানীর সব কর অঞ্চলে করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ই-টিআইএনধারী করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিলের আহ্বান জানানো হয়েছিল। 

করোনা পরিস্থিতি বিবেচনায় চলতি বছর আয়কর মেলা না হলেও সারাদেশে ৩১টি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ খোলা হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) পর্যন্ত দেশে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন বলে এনবিআর সূত্রে জানা গেছে। 


একাত্তর/জো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
আওয়ামী সরকার পতনের পর রেকর্ড কর ফাঁকির অভিযোগের মুখে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট গ্রুপ। দুই বছরে দুই হাজার কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর