বর্জ্য দিয়ে মানচিত্র বানিয়ে দূষণমুক্ত বাংলাদেশের বার্তা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৭:৪৫ পিএম

বিজয়ের পঞ্চাশে ব্যতিক্রমী এক প্রদর্শনী! যেখানে পাঁচ কোটি সিগারেটের ফিল্টার দিয়ে আঁকা হয়েছে বাংলার মানচিত্র। পরিত্যাক্ত প্লাস্টিকের বোতলের মুখ দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। 

পরিবেশ দূষণের ব্যাপারে মানুষকে সচেতন করতেই বিডি ক্লিন নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠনের এমন আয়োজন। সংগঠনটির চাওয়া যত্রতত্র নয়, পরিবেশ বাঁচাতে সিগারেটের ফিল্টার রিসাইকেলের উদ্যোগ নিক তামাক কোম্পানীগুলো। 

পূর্ব থেকে পশ্চিম; উত্তর থেকে দক্ষিণ। বাংলার মানচিত্র জুড়ে কেবল সিগারেটের ফিল্টার। যেনো দেশটাই গ্রাস করেছে সিগারেট। ধূমপানের ক্ষতিটা সবারই জানা। কিন্তু, ধূমপান শেষে ফেলে দেয়া সিগারেট ও বিড়ির ফিল্টার যে পরিবেশের জন্য কতটা ক্ষতির সেটা ক’জনইবা জানেন, ভাবেন! সেই ভয়াবহতা তুলে ধরতেই বিডি ক্লিন নামের স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যাতিক্রমী এই প্রদর্শনী। 

সারাদেশ থেকে ৫ কোটি সিগারেটের ফিল্টার কুড়িয়ে সেগুলো দিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। বনানী টিএন্ডটি স্কুল মাঠের প্রদর্শনীর গেট, মঞ্চ, প্রাচীর সবকিছুতেই সিগারেটের ফিল্টার। পরিত্যাক্ত প্লাস্টিকের বোতলের কর্ক দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। 

শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নয়দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আয়োজকরা জানিয়েছেন, একসাথে ৫ কোটি সিগারেটের ফিল্টার কুড়ানোর রেকর্ড বিশ্বে আর নেই। যদিও তামাকজাত পণ্য সম্পর্কিত কোনকিছুকেই স্বীকৃতি দেয় না গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। 


একাত্তর/ এনএ

রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কমেনি মাছ, মুরগি ও সবজির দাম। ইলিশের দাম আরও বেড়েছে। পাইকারিতে দাম সামান্য কমলেও খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল ও পেঁয়াজ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর