আয়োজনের তৃতীয় শুক্রবারেও বাণিজ্য মেলা ঘিরে হতাশা

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০২:৫২ পিএম

তিন ভাগের দুই ভাগ সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা নেই বাণিজ্য মেলায়। হতাশ বাণিজ্য মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো। নতুন স্থানে মেলার আয়োজন হওয়ায় রাজধানীর ক্রেতা কম।

ফলে বিক্রিও একেবারেই কম। তৃতীয় শুক্রবারে ক্রেতাদের উপস্থিতিই বলে দেয় কতটা জমেছে এবারের বাণিজ্য মেলা। হতাশার সুর ক্রেতাদের কণ্ঠেও।

তারা বলছেন, এবারের মেলায় একেতো স্টল কম, একইসঙ্গে কম ছাড়ের পরিমাণ। ফলে কিছু না কিনে শুধু দেখেই ফিরতে হচ্ছে তাদের।

মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিরা বলছেন, দূরত্বের কারণে এবারের বাণিজ্য মেলায় রাজধানীর ক্রেতা খুবই কম। আশপাশের জেলা থেকে যারাও মেলায় আসছেন তারা দেখছেন বেশি, কিনছেন কম।

আরও পড়ুন: মামলা দায়েরের ১২ বছর পর অভিযুক্ত আসামি গ্রেপ্তার

এদিকে ক্রেতাদের দাবি, প্রতিবার বাণিজ্য মেলায় পণ্য-ছাড়ের ছড়াছড়ি থাকলেও এবারের মেলায় তা খুবই কম। ফলে না কিনেই ফিরতে হচ্ছে তাদের। 

তবে মেলায় ধুলাবালি আর শব্দদূষণ না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক ক্রেতা-দর্শনার্থী।

এদিকে ওমিক্রণের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা হলেও স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত বাণিজ্য মেলায়।


একাত্তর/টিএ

আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা...
নতুন বছরের প্রথম দিন থেকেই পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর।
২০২৫ সালের বাণিজ্যমেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
গতবারের তুলনায় এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেচাকেনা বেশি হয়েছে। বেড়েছে রপ্তানি আদেশও।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর