অনলাইনে পণ্য বেচাকেনা করতে লাগবে বিশেষ আইডি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০ পিএম

ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে এবার যাত্রা শুরু করলো ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) অ্যাপ। এখন থেকে সকল ই-কমার্স অথবা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানকে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। 

বাংলাদেশে ই-কমার্স খাতে ব্যবসা করতে এখন ইউবিআইডি নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবসা করবেন তাদেরকেও এই নিবন্ধনের আওতায় আসতে হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইউবিআইডি অ্যাপের উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমরা চেষ্টা করছি, ই-কমার্সের টাকাগুলো ফেরত দেওয়ার। ইতিমধ্যে কিউকমের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকিটাও আমরা চেষ্টা করছি’।

ইউনিক বিজনেস আইডি উদ্বোধন করে চালডাল লিমিটেড, আজকের ডিল, রকমারি.কমসহ ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয়া হয়। তাদের মধ্যে পাঁচ প্রতিষ্ঠানকে সনদপত্র দেয়া হয়।

অথচ দেশে বর্তমানে ই-ক্যাবের তালিকাভুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা ১৬০৯টি। এছাড়া ফেসবুকসহ বিভিন্ন অনলাইন নির্ভর প্রতিষ্ঠান আছে দুই লক্ষাধিক। 

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, পর্যায়ক্রমে সব ই-কমার্স প্রতিষ্ঠানকে ইউবিআইডি নিবন্ধনের আওতায় আনা হবে। এর ফলে নজরদারি সম্ভব হবে। বন্ধ হবে ই-কমার্স প্রতারণা। 

জুনাইদ আহমেদ পলক বলেন, ইউবিআইডির পাশাপাশি নিবন্ধিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য চালু হচ্ছে সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস)। এছাড়া ‘বিনিময়’ নামে একটি ডিজিটাল আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এই অ্যাপের মাধ্যমে কেবল ই-কমার্স ব্যবসায়ীরা নন, লাভবান হবে সবাই। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডাক অধিদপ্তরসহ মোট ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

একাত্তর/এআর

একাত্তরে সংবাদ প্রকাশের পর বিএফআইইউর নির্দেশনা
মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে অননুমোদিতভাবে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এমন ৩১ অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ...
অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক ইস্যুকৃত নতুন কর্মানুমতির বিপরীতে ‘নিরাপত্তা ছাড়পত্র’ কার্যক্রম আগামীকাল বুধবার থেকে সম্পূর্ণ অনলাইনে শুরু হচ্ছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর