তথ্য ও পরিসংখ্যানের ক্ষেত্রে বেশিরভাগই বিভ্রান্তিকর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৩ পিএম

তথ্য ও পরিসংখ্যানের ক্ষেত্রে দেশে একরকম সন্ত্রাস চলছে। সরকার প্রদত্ত বেশিরভাগ তথ্যই পুরনো এবং বিভ্রান্তিকর। যা শুধু সঠিক নীতি প্রণয়নেই বাধার সৃষ্টি করছে না, সরকারের উপর জনগনের আস্থা কমিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে এসেছে।

বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত বাংলাদেশে বাজেটিয় তথ্যের অবস্থা ও চ্যালেঞ্জ নিয়ে এক আলোচনায় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী জানান, দেশে তথ্যের মান এতোটায় নিচে নেমেছে যে সেখানে গড়পড়তা সব সদস্যকেই না জেনে না বুঝে হ্যাঁ তে হ্যাঁ মেলাতে হচ্ছে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে। যা মানছেন অন্যান্য সংসদ সদস্যরাও। 

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জানান, সময়মতো সঠিক তথ্যের অভাবে সরকারের উন্নয়ন প্রতিশ্রুতির প্রভাব বিশ্লেষণ করা জরুরি হয়ে পড়ছে। 

সাবেক অতিরিক্ত সচিব ড. রঞ্জিত কুমার চক্রবর্তী বলেন, এনবিআর অর্থমন্ত্রণালয় কিংবা পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যের মধ্যে যে গরমিল আছে তা মানছেন সাবেক আমলারও। তবে তাদের যুক্তি প্রযুক্তিই পারে তা দূর করতে। 

সিপিডি কর্মকর্তা ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ অবস্থায় তথ্য উপাত্তের গ্রহণযোগ্যতা বাড়াতে সমন্বিত তথ্য পঞ্জিকা প্রর্বতনের পরামর্শ দেন। 

এছাড়াও, দেশের সীমিত সম্পদের সবোর্চ্চ ব্যবহার নিশ্চিতে সঠিক তথ্য ভিত্তিক গবেষণা এবং সে অনুযায়ী পরিকল্পনা গ্রহনের বিকল্প নেই বলে মনে করেন আলোচকরা।

একাত্তর/ এনএ

গত সেপ্টেম্বর মাসে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। তবে এ সময়ে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি তুলনামূলক হ্রাস পেয়েছে। পোশাক রপ্তানি হয়েছে ৩১৬ কোটি ১৬ লাখ...
বৈদেশিক মুদ্রা কেনাবেচায় জড়িত ২৬টি মানি এক্সচেঞ্জের লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত গোয়ন্দা ইউনিট-বিএফআইইউ। মঙ্গলবারের মধ্যে বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য জানাতে বলা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর