২৬ মানি এক্সচেঞ্জের লেনদেনের তথ্য তলব

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১০:৪০ পিএম

বৈদেশিক মুদ্রা কেনাবেচায় জড়িত ২৬টি মানি এক্সচেঞ্জের লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত গোয়ন্দা ইউনিট-বিএফআইইউ। মঙ্গলবারের মধ্যে বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য জানাতে বলা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, খোলা বাজারে ডলারের দামে কারসাজির তথ্য পাওয়ার পর, প্রতিষ্ঠানগুলোর কাছে এসব তথ্য চাওয়া হয়েছে। 

মতিঝিল, গুলশান ও উত্তরার ২৬টি মানি চেঞ্জারকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে এসব মানি এক্সচেঞ্জ অর্থপাচারসহ সন্ত্রাসী অর্থায়নে জড়িত। 

এর আগে ডলার কারসাজির সঙ্গে জড়িত থাকার দায়ে তিনটি মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া লাইসেন্স ছাড়া মানি এক্সচেঞ্জ ব্যবসায় করায় ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

যে তিনটি মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেগুলো হচ্ছে, রাজধানীর ফকিরাপুল এলাকার বিসমিল্লাহ মানি চেঞ্জার্স, নয়া পল্টনের ফয়েজ মানি এক্সচেঞ্জ ও পুরানা পল্টনের অংকন মানি চেঞ্জার্স লিমিটেড।  


একাত্তর/এআর

বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।
দেশে মোবাইলে এখন প্রতিদিন লেনদেন হয় গড়ে প্রায় ৪ হাজার কোটি টাকা। বড় এই মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) খাতটি সম্প্রতি ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার দিনগুলোতে ধাক্কা খেয়েছে।
কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় ব্যাংক লেনদেনের সময়সূচিও সমন্বয় করেছে বাংলাদেশ ব্যাংক।
ঈদে ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। ফলে ছুটি শুরুর আগের দিনে লেনদেন সারছেন গ্রাহকরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর