১৫ বীমা কোম্পানি ব্যয় কমালেও পারেনি ১৭ প্রতিষ্ঠান

আপডেট : ০৮ মে ২০২২, ০৮:২৫ পিএম

এক বছরেই ১৫ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা খরচ কমেছে ৩৪৭ কোটি টাকা। এই টাকার ৯০ ভাগই পলিসি গ্রাহকরা বোনাস আকারে পেয়ে থাকেন।

তবে গাড়ির খরচ, কমিশন, ভাতাসহ নানা খাতে বাড়তি ব্যয় এখনও নির্ধারিত সীমার মধ্যে আনতে পারেনি ১৭ বীমা কোম্পানি। 

প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে ব্যবসা করেছে ৩৫টি জীবন বীমা প্রতিষ্ঠান। বীমা গ্রাহকের কাছ থেকে আদায় করা প্রিমিয়ামের আয় থেকে কত টাকা গাড়ী, বেতন-ভাতা-কমিশনসহ ব্যবস্থাপনা ব্যয় বাবদ খরচ করতে পারবে তার সীমা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

২০২১ সালের ১৫টি জীবন বীমা কোম্পানি বেঁধে দেয়া সীমার চেয়েও ৩৪৭ কোটি টাকা কম খরচ করেছে। এই টাকা জমা রয়েছে কোম্পানির লাইফ ফান্ডে। যার ৯০ ভাগ লভ্যাংশ আকারে পাবেন বীমা গ্রাহকরা। 

কয়েক বছর আগেও কোম্পানিগুলো ব্যবস্থাপনা খাতে ইচ্ছেমতো ব্যয় করতো। ২০১৬ সালে ১৭টি কোম্পানির ১৭৮১ কোটি টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুদক ও আইডিআরএ ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণের আনার উদ্যোগ নেয়। 

আরও পড়ুন: স্ত্রী-সন্তান খুনের পেছনে রুবেলের ঋণের বোঝা

বীমা খাতের উন্নয়নে সরকারের শাসন ও উদ্বুদ্ধকরণ নীতির কারণে বীমা খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানান বীমা সংশ্লিষ্টরা।।

তবে ২০২১ সালে ১৭টি জীবন বিমা কোম্পানি নির্ধারিত সীমার চেয়ে ১১৫ কোটি টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে। আর সানলাইফ, স্বদেশ ও বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা ব্যয় সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।


একাত্তর/এসি

মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ২৫ কোটি টাকার অগ্নিবীমা দাবি মিটালো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
বীমা কোম্পানি গ্রাহকদের একটি এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠাতে খরচ করে মাত্র ৪৪ পয়সা। ইউনিফাইড ম্যাসেজিং প্ল্যাটফর্মের কথা বলে সেই একই এসএমএস ২০১৯ সাল থেকে প্রায় ১০ গুণ, ১৫ টাকা ৬০ পয়সা করে দিতে বাধ্য...
দেশের বীমা খাতের বাজার প্রায় ১৬ হাজার কোটি টাকার। এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করে এই অঙ্ক দ্বিগুণ করা সম্ভব। নিয়ন্ত্রক সংস্থা বলছে, আগের চেয়ে খানিকটা বেড়েছে বীমা দাবি পরিশোধের হার।
দরিদ্রতার কারণে ঝরে পড়া শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমার’ আওতায় এনে তাদের আর্থিকভাবে সহায়তা করতে চায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই বিমার আওতায় একজন শিক্ষার্থীকে বছরে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর