সূচকের সামান্য পতন, লেনদেনও কমেছে

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৭:০০ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে বুধবার ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৩ কোটি ৮৪ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৯৬০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

সিএসইতে আজ সার্বিক সূচক সিএসপিআই ১৬ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


একাত্তর/এআর


মার্জারের কারণে লন্ডভন্ড হয়ে গেছে ইসলামী ধারার পাঁচ ব্যাংকের বেশিরভাগ সূচক। আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, এলসি খোলা, রপ্তানি বিল সংগ্রহ, রেমিট্যান্স আহরণসহ সব সূচক উল্টোমুখি।
দেশে মোবাইলে এখন প্রতিদিন লেনদেন হয় গড়ে প্রায় ৪ হাজার কোটি টাকা। বড় এই মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) খাতটি সম্প্রতি ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার দিনগুলোতে ধাক্কা খেয়েছে।
কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় ব্যাংক লেনদেনের সময়সূচিও সমন্বয় করেছে বাংলাদেশ ব্যাংক।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর