টোল আদায়ে আগের সব রেকর্ড ভাঙলো বঙ্গবন্ধু সেতু

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০১:২৬ পিএম

আগের সব রেকর্ড ভেঙে নতুন করে আবারও বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপাড়ে টোল আদায় হয়েছে প্রায় চার কোটি টাকা।

শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯) সকাল পর্যন্ত দুপাড়ের টোলপ্লাজায় আদায় হয়েছে তিন কোটি ৯০ লাখ ছয় হাজার ৫০ টাকা। এটা এ যাবতকালের সর্বোচ্চ টোল আদায়।

এতে সেতুতে পরিবহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭টি। এরমধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি পরিবহন, টোল আদায় হয়েছে দুই কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদিকে সেতুর পশ্চিমপ্রান্ত টোলপ্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮টি পরিবহন, বিপরীতে এক কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা আদায় হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড

সেতু সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই ) সকাল থেকে শুক্রবার (৮ জুলাই ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুপাড়ের টোলপ্লাজায় আদায় হয়েছিল তিন কোটি ৩৪ লাখ সাত হাজার ৭০০ টাকা। এতে পরিবহন পারাপার হয়ে-ছিল ৪৩ হাজার ৫৯৫টি।


একাত্তর/এসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান দুটি সেতু—পদ্মা সেতু ও যমুনা বহুমুখী সেতু। গত কয়েক দিনে এই দুই সেতু দিয়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর