নারায়ণগঞ্জে প্রায় ৩৭ কোটি টাকার বিদেশি মদ উদ্ধার

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১০:২৫ পিএম

ভুয়া ইমপোর্ট পারমিট (আইপি) ব্যবহার করে সুতা ও মেশিনারি পণ্যের মিথ্যা ঘোষণা দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে মদের চালানটি জব্দ করার পর সংস্থাটির দাবি, প্রতিষ্ঠার পর থেকে এটি তাদের আটক করা সবচেয়ে বড়ো অবৈধ মদের চালান। 

শনিবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁর টিপর্দিতে সালাউদ্দিন পার্কিং স্ট্যান্ডের সামনে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

রোববার (২৪ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এ খবর জানান র‌্যাবের মুখপাত্র খন্দরকার মঈন। 

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আটক করা এটি তাদের সবচেয়ে অবৈধ মদের বড় চালান। উদ্ধার হওয়া মদের দাম ভ্যাটসহ প্রায় ৩৭ কোটি টাকা। 

image


মঈন জানান, তৈরি পোশাক শিল্পের পণ্যের মিথ্যে ঘোষণা দিয়ে এই মদ আনা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আছেন দুবাই থেকে চট্রগ্রাম বন্দর হয়ে আসা এই চালানের অন্যতম হোতা আব্দুল আহাদ। তিনি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য এবং শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলামের ছেলে। 

মঈন বলেন, ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে ধরে আসা এই কাভার্ড ভ্যানের গন্তব্য ছিলো মুন্সিগঞ্জের শ্রীপুর। শুল্ক বিভাগের নথি অনুযায়ি ভ্যানে থাকার কথা তৈরি পোশাক শিল্পে ব্যবহারযোগ্য পণ্য। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ট্রাক থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব। পাওয়া যায় পুরো গাড়ি ভরা বিদেশি মদ।

image


আরও পড়ুন: কারাগারে তদন্তে যেতে দুদকে শর্ত দিলো কারা কর্তৃপক্ষ

র‌্যাব জানায়, দুবাই থেকে আসা এই মদ চট্টগ্রাম কাস্টমসের অসাধু কর্মকর্তাদের যোগসাজোসে তৈরি পোশাক কারখানার মালামাল হিসেবে ছাড়পত্র পেয়েছে। 

আবদুল আহাদের প্রাথমিক স্বীকারোক্তির উল্লেখ খন্দকার আল মঈন জানান, এই পিতা-পুত্র সিন্ডিকেট মূলত বিদেশ থেকে ইলেকট্রনিক পণ্য আমদানি করে। এ জন্য চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তাদের সখ্য গড়ে উঠেছিল। পরবর্তীতে তারা দুবাই থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে এই বিশাল মদের চালান ‌আনে এবং এগুলো আবার তাদের সিন্ডিকেটের সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বন্দর থেকে খালাস করিয়ে নেয়।


একাত্তর/এসি


নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর